মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যার্থ 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেয়েছে গতকাল ২৬ জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে ঝড় তুলতে ব্যার্থ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেয়েছে গতকাল ২৬ জুন। বলিউডের এই প্রথম ছবি, যেখানে প্রায় ৩৪ জন শীর্ষমানের অভিনেতা রয়েছেন। বিশেষ করে, এই ছবির মাধ্যমে প্রায় ২০ বছর পর রবিনা টন্ডন এবং অক্ষয় কুমার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। যাঁরা একসময় বলিউডের টপ জুটি ছিলেন। যাই হোক, শুক্রবার বক্সঅফিসে তেমন ঝড় তুলতে পারেনি অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারর্সি, রবিনা টন্ডন, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব অভিনীত আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সমালোচক ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

অক্ষয়ের কমেডি অবতারে মুগ্ধ ভক্তরা হলেও বক্সঅফিসে ব্যার্থ ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটি শুক্রবার মুক্তির দিনে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। মুক্তির আগের দিন, বৃহস্পতিবার পেইড প্রিভিউ চলাকালীন সিনেমাটি ৩.৭৫ কোটি টাকা আয় করেছিল, যার ফলে ছবিটির এখন মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.৭৫ কোটি টাকা। কিন্তু অক্ষয় কুমারের মতো একজন প্রখ্যাত স্টারের ছবি হিসেবে এই সংখ্যাটা অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ২৫০-৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। তবে, ইতিবাচক রিভিউ এবং লোকমুখে প্রচারের কারণে সপ্তাহান্তে সিনেমাটির বক্স অফিসের আয়ে উল্লম্ফন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভূত বাংলা’ও পেইড প্রিভিউ চলাকালীন ৩.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। ছবিটির ওপেনিং ছিল ১২.২৫ কোটি টাকা। সুতরাং, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আরও ভাল ওপেনিং পেয়েছে। তবে, ‘ভূত বাংলা’ ১২০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল, যা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর বাজেটের তুলনায় অনেক কম। তাই ওয়েলকাম 3 ছবিটি আরও ভাল আয় করবে বলে আশা করা যাচ্ছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?