বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিয়ে-সহ সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থশালীদের বৈভব প্রদর্শন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্ধেকের বেশি মানুষ যখন পেটে একবেলার খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন তখন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে কোটি-কোটি টাকা ওড়াচ্ছেন ধনীরা। অনুষ্ঠানের নামে বৈভব প্রদর্শনের ‘খেলা’ রুখতে এবার বিয়ে-গায়ে হলুদ সহ সামাজিক অনুষ্ঠানে ১৯৮৪ সালের প্রবর্তিত কঠোর আইন চালুর দাবি জানালেন বিএনপি সাংসদ শাহাদাত হোসেন। জাতীয় সংসদে জাতীয় বাজেট নিয়ে আলোচনায় তিনি দাবি জানান, ‘অতিথি নিয়ন্ত্রণ আইন-১৯৮৪’ কার্যকর হোক। বিয়ে-সহ সামাজিক অনুষ্ঠানে ১০০-র বেশি অতিথি থাকলে জনপ্রতি ১০০০ টাকা হারে কর আদায় করা  হোক।’

জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি সাংসদ বলেছেন, ‘বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়েতে ব্যাপক অপচয় হচ্ছে। গায়ে হলুদ-সহ নানা আয়োজনে অপ্রয়োজনীয় অনুষ্ঠান ও নাচ-গানের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারেরও বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।  অতীতে একটি ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ ছিল, যেখানে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর আরোপের বিধান ছিল। এখন থেকে সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা হোক।’ তিনি যুক্তি পেশ করেছেন, ‘বিয়ে-সহ পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপও কমবে। অপচয় বন্ধ করা সম্ভব হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।’

অতিথি নিয়ন্ত্রণ আইন কী? ১৯৮৪ সালে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জমানায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অপচয় রুখতে ‘অতিথি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮৪’ (দ্য গেস্ট কন্ট্রোল অর্ডার, ১৯৮৪) জারি করা হয়। ১৯৫৬ সালের ‘দ্য কন্ট্রোল অব এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট’-এর ৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৯৮৪ সালের ৩ জুলাই বিশেষ এই আদেশটি জারি করে খাদ্য মন্ত্রক। আদেশে বলা হয়, ‘কোনও ব্যক্তি বা আয়োজক বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথিকে (আয়োজক পরিবার বাদে) চাল বা গমের তৈরি কোনও খাবার পরিবেশন করতে পারবেন না। বিশেষ কারণে যদি কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথিকে খাওয়াতেই হয়, তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী আধিকারিকের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ১০০ জনের অতিরিক্ত প্রতি অতিথির জন্য সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জনপ্রতি ২৫ টাকা ফি জমা দিতে হবে। ণীয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তদারকি করার জন্য খাদ্য অধিদপ্তরের পরিদর্শক, পুলিশের গেজেটেড আধিকারিক কিংবা জেলা প্রশাসক বা ইউএনও মনোনীত যেকোনো সরকারি আধিকারিক অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন এবং তল্লাশি চালাতে পারবেন।’  ২০০৩ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন এই আদেশে একটি সংশোধনী আনা হয়। মিলাদ মাহফিল, ইফতার পার্টি, কুলখানি বা শ্রাদ্ধের মতো ধর্মীয় অনুষ্ঠানগুলোকে অতিথির বাধ্যবাধকতা বা অতিরিক্ত ফি’র বাইরে রাখা হয়।’

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’