Bangladesh: সীমান্ত পেরিয়ে গালিগালাজ, মদ্যপ BSF জওয়ান আটক

ভবিষ্যতে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেও বিএসএফের পদস্থ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্ত পাহারার নামে ভারতীয় সীমান্ত রক্ষীর জওয়ানদের বাড়াবাড়ি নিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিলেন নওগাঁ সীমান্তের কালুপুর গ্রামের বাসিন্দা। শনিবার রাতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ঢুকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এক মদ্যপ বিএসএফ (BSF) জওয়ানকে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (BGB)। রবিবার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের পতাকা বৈঠকের (Flagg Meeting) পরে ধৃত জওয়ানকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেও বিএসএফের পদস্থ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ নওগাঁর ধামইরহাট সীমান্তের কালুপাড়ার ২৭১/৪ এস নম্বর মেন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বিএসএফ (BSF) জওয়ান দিলীপ কুমার। এমনকী হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও হ্যান্ড গ্রেনেড দেখিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেন। বিএসএফ জওয়ানের এমন আচরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মদ্যপ ওই বিএসএফ জওয়ানকে পাকড়াও করে কালুপাড়ায় অবস্থিত বিজিবির ক্যাম্প কার্যালয়ে বিষয়টি জানান। বিজিবি’র জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে মদ্যপ বিএসএফ জওয়ানকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

বিজিবি’র ১৪ নম্বর ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএসএফ সদস্য দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে অভব্য আচরণ করতে থাকেন। স্থানীয় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে খবর পাঠায়। বিজিবি’র জওয়ানরা গিয়ে ওই মদ্যপ বিএসএফ  জওয়ানকে আটক করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার