যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে হল যমজ বোনের

বিয়ে হয়েছে শনিবার, পাবনার ঈশ্বরদীতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর যমজ। বোনেরাও যমজ। যমজ দুই ভাই বিয়ে করতে এসেছেন যমজ বোনকে। আর এই বিয়ে দেখতে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

বিয়ে হয়েছে শনিবার, পাবনার ঈশ্বরদীতে। যমজ দুই বোনের নাম সাদিয়া খানম এবং নাদিয়া খানম। এই দুই বোনের সঙ্গে বিয়ে হয় সেলিম মামুদ ও সুলতান মামুদের। বিয়ের আসর বসেছিল ঈশ্বরদীতে নিজেদের বাড়িতে। বিয়েতে অতিথি অভ্যাগত ছাড়াও এলাকার বাসিন্দারাও উপস্থিত হন। কয়েকজন আবার যমজ বর-কনের সঙ্গে সেলফিও তোলেন।

প্রথা মেনে হয়েছে গায়ে হলুদ, গত শুক্রবার। বিয়ে অনুষ্ঠানকে জমকালো করতে ওই রাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। জানা গিয়েছে, সেলিম মামুদ ও সুলতান মামুদের বাবা-মায়ের ইচ্ছা ছিল যমজ মেয়েদের একসঙ্গে বিয়ে দেবেন। পাত্রেরও খোঁজ চলছিল। আর যমজ বর পাওয়া খুশি মেয়ের বাবা-মা। সেলিম মামুদ ও সুলতান মামুদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল।

পাত্রপক্ষের সঙ্গে কী করে পরিচয় হল? জানা গিয়েছে, যমজ কন্যার বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। যমজ দুই বোনকে দেখে তাঁর ভীষণ পছন্দ হয়। বিয়ে দিতে রাজি কি না, সে ব্যাপারে জানতে চাইলে কন্যাদ্বয়ের বাবা জানান, বিয়ে দিতে রাজি। তবে বিয়ে হবে একসঙ্গে। প্রস্তাব মেনে নেয় পাত্রপক্ষ। অবশেষে শনিবার পাবনার ঈশ্বরদীতে যমজ বোনের সঙ্গে বিয়ে হল যমজ ভাইয়ের।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ