গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

Share:

নিজস্ব প্রতিনিধি: এত নিখুঁত পরিকল্পনা! তবুও শেষরক্ষা হল না। পুলিশের তল্লাশিতে সামনে এল এমন এক কৌশল যা দেখে চোখ কপালে তদন্তকারীদের। সাধারণ গাড়ি তল্লাশি থেকেই সামনে এল চাঞ্চল্যকর মাদক পাচারের চক্র। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এমডিএমএ (MDMA)। ডিস্ট্রিক অ্যান্টি নারকোটিক স্পেশাল অ্যাকশন ফোর্স রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছিল। ত্রিশূরের ভানিয়ারপারাতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় পালাক্কাড়ের একটি রিসর্ট থেকে ত্রিশূরের দিকে আসা একটি সুইফ্ট গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় গাড়িতে থাকা এক মহিলার শরীরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আরও গভীর তদন্ত শুরু করে এবং গাড়িতে থাকা চারজনকেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ওই মহিলার বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও ১৮ গ্রাম এমডিএমএ উদ্ধার হয়।

তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের একটি অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন ওয়ার্কশপ রয়েছে। পরে সেই ওয়ার্কশপে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২৮৮ গ্রাম এমডিএমএ উদ্ধার করে পুলিশ। একাধিক অ্যালুমিনিয়াম কভারের ভিতরে ছোট ছোট প্যাকেটে মাদকগুলি রাখা ছিল বলে তদন্তে জানা গিয়েছে। এই অভিযানের পর আরও তিনজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে সাতজনকে আটক করা হয়েছে এবং ৩০৮ গ্রাম এমডিএমএ বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে ত্রিশূর জেলায় এটি অন্যতম বড় মাদক উদ্ধারের ঘটনা।

আরও পড়ুন: শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং মাদক কোথা থেকে সংগ্রহ করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমডিএমএ ‘এক্সট্যাসি’ নামেও পরিচিত একটি নিষিদ্ধ সিন্থেটিক মাদক। এটি সেবন করলে কয়েক ঘণ্টা ধরে শরীরে ও মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে এর প্রতিটি ট্যাবলেটের মূল্য প্রায় ২০ থেকে ৩০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৫০০ টাকার সমান।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার