বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ। গ্রেফতার হুগলির ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ ছয় কর্মী। গতকাল, বুধবার গভীর রাতে ওই ছয় তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। ধৃতদের আজ, বৃহস্পতিবার তোলা হবে চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের অক্টোবর মাসে বিজেপি যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি মনোজিৎ গুইনয়ের বাড়িতে হামলা চালিয়েছিল তৃণমূলের একদল নেতা-কর্মী। সেই হামলার অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ধনিয়াখালির পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ হানিফ, গুড়াপ গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জয়ন্ত হাজরা, চন্দন কুমার, তৃণমূলকর্মী আনন্দ বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন।

আরও পডুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

অভিযোগ, ২০১৮ সালে ওই বিজেপি নেতার বাড়িতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পুড়িয়ে দেওয়া হয় একাধিক আসবাবপত্র। খুনের হুমকিও দেওয়া হয়েছিল ওই বিজেপি নেতাকে। বিষয়টি নিয়ে যাতে পুলিশের কাছে মনোজিৎবাবু না যান, সেই কারণে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকিও দিয়েছিলেন অসীমা পাত্র ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহম্মদ হানিফ। এমনকি গুড়াপে রাস্তায় ঘিরে ধরে ওই বিজেপি নেতার থেকে অর্থ ও সোনার গহনা লুট করেছিল অভিযুক্ত তৃণমূল কর্মীরা। এমনটাই অভিযোগ। সেই সময়ে রীতিমতো বিষয়টি নিয়ে আতঙ্কে ছিলেন ওই বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। রাজ্যে পালাবদল হতেই সেই সমস্ত ঘটনার কথা উল্লেখ করেন তিনি। গত ১ জুলাই গুড়াপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা মনোজিৎ গুইন। তারপরেই পদক্ষেপ করে পুলিশ। গুড়াপ থানার পুলিশ অভিযুক্তদের গ্ৰেফতার করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী পুলিশ আধিকারিকরা।

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি