টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত পাহাড়।তারই জেরে আবারও বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ভুমিধস নামায় একাধিক জায়গায় যান চলাচলে সমস্যা দেখা গিয়েছে।পাহাড়ের ঢাল থেকে আলগা পাথর ও ধসের ধ্বংসাবশেষ সরাতে বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা।

জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই সময় জরুরি পরিষেবার যানবাহন ছাড়া অন্য কোনও গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেভক কালীবাড়ি সংলগ্ন এলাকায়। সেখানে পাহাড়ের গায়ে ঝুলে থাকা বড় বড় পাথর এবং ধসের মাটি সরানোর কাজ চলছে। পাশাপাশি রাস্তা মেরামত ও চওড়া করার কাজও চলছে জোরকদমে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে NHIDCL। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নির্মাণ সামগ্রী পরিবহন, ধস সরানো এবং রাস্তা সংস্কারের কাজ নির্বিঘ্নে শেষ করতেই ছয় ঘণ্টার জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।  এই সময় বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ও বড় সমস্ত যানবাহনকে গজলডোবা–ওদলাবাড়ি–গরুবাথান রুট দিয়ে চলাচল করতে বলা হয়েছে । 

আরও পড়ুনঃ আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

প্রশাসনের পক্ষ থেকেও চালক ও যাত্রীদের প্রয়োজন ছাড়া ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রসাশন। জানা গিয়েছে,  রাস্তা ঠিক হলে তবেই যান চলাচল ফের শুরু করা হবে।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা