Bangladesh: বাবার সম্পত্তিতে হিন্দু মেয়েদের অধিকার নিয়ে আদালত বান্ধব নিয়োগ

চার আদালত বান্ধব বাদে আরও তিন জনের মতামত শোনা হবে। আর তার পরেই এ সংক্রান্ত মামলার রায় দিতে পারে হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে প্রচলিত হিন্দু সম্পত্তি আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে অধিকার নেই মেয়েদের। ইতিমধ্যেই ওই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার প্রেক্ষিতে চারজনকে আদালত বান্ধব বা অ্যামিরাস কিউরি হিসেবে নিয়োগ করল হাইকোর্ট। ওই চার আদালত বান্ধব বাদে আরও তিন জনের মতামত শোনা হবে। আর তার পরেই এ সংক্রান্ত মামলার রায় দিতে পারে হাইকোর্ট।

গত ১৩ ফেব্রুয়ারি হিন্দু সম্পত্তি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজধানীর বনানীর বাসিন্দা মৃত অশোক দাশগুপ্তের মেয়ে অনন্যা দাশগুপ্ত। ওই আবেদনের প্রেক্ষিতে পরের দিন ১৪ ফেব্রুয়ারি পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত রাখাকে কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন বিচারপতি। ওই রুলের শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য মামলাটি দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে পাঠানো হয়।

পাশাপাশি বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে মেয়েদের বঞ্চিত রাখা হচ্ছে যে আইনের ভিত্তিতে, তার বৈধতা খতিয়ে দেখতে চারজন অ্যামিকাস কিউরি (আদালত বান্ধব) নিয়োগ দিয়েছে হাইকোর্ট। ওই চার আদালত বান্ধব হলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, প্রবীণ আইনজীবী প্রবীর নিয়োগী, আইনজীবী সুব্রত চৌধুরী ও কমারুল হক সিদ্দিকী। তাছাড়াও হিন্দু সম্পত্তি আইন নিয়ে দুজন আইনজীবী ও একজন সাংবাদিকের মতামত শোনারও সিদ্ধান্ত নিয়েছে  আদালত। সাংবাদিক পুলক ঘটকের কাছে মতামত জানতে চাওয়া হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের