পুতিনের নির্দেশে পরমাণু হামলার প্রস্তুতি শুরু রুশ সেনার

সেনাকে বিশেষ নির্দেশ রুশ সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড় ধরনের সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাকে পরমাণু হামলার জন্য তিনি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রুশ সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে স্পুটনিক নিউজ এই খবর দিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণ দিয়েছেন। সেই ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমের দেশগুলি আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে। তারা চাইছে, রাশিয়ার অর্থনীতি গুঁড়িয়ে দিতে। শক্তিধর আমেরিকা ও তাদের মিত্র একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে চলছে উস্কানিমূলক মন্তব্য। সে কারণে আমি আমার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি, সব রাস্তা খুলে রাখার।’

পুতিনের এই ঘোষণায় দুলে উঠেছে বিশ্ব। ব্রিটেন কড়া ভাষায় রুশ প্রেসিডেন্টের এই পরিকল্পনার নিন্দা করেছেন। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, আত্মঘাতী খেলায় মেতে উঠতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন।রাশিয়ার এই পরিকল্পনা বানচাল করতে ব্রিটেন অন্যান্য দেশের সাহায্য চাইবেও বলে তিনি জানিয়েছেন। বিবিসির তরফ থেকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর কাছে রাশিয়ার পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে তিনি বলে, নিরাপত্তার স্বার্থেই তা বিস্তারিত জানান সম্ভব নয়। উল্লেখ করা যেতে পারে, পুতিন যখন রুশ সেনাকে এই নির্দেশ দিয়েছেন, সেই সময় বেলারুশে শুরু হয়েছে দু দেশের প্রতিনিধিদের উচ্চস্তরীয় বৈঠক। কিন্তু মস্কোর এই ঘোষণার পর সেই বৈঠক থেকে কোনও সমাধান সূত্রে বেরিয়ে আসবে বলে মনে করছে না আন্তর্জাতিকমহল। মস্কো ইতোমধ্যে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র-সহ দক্ষিণ পূর্ব ইউক্রেনের দুটি শহর দখল করে নিয়েছে রুশ সেনা। রাজধানীয় কিয়েভ থেকে দ্রুত বাসিন্দাদের নিরাপদস্থানে চলে যেতে বলা হয়েছে। কিন্তু তারাল যাবেই বা কীভাবে। 

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ