নাগরিকদের অবিলম্বে মস্কো রাশিয়া ছাড়ার নির্দেশ আমেরিকার

র্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অবিলম্বে রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যে কোনও মুহুর্তে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তার আগেই রাশিয়া থেকে নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগী হলো মার্কিন বিদেশ মন্ত্রক। সোমবার মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অবিলম্বে রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পড়শি দেশ বেলারুশে রাশিয়া পরমাণু অস্ত্র মজুত রাখতে পারে, সেই আশঙ্কায় দেশটির রাজধানী  মিনস্কে থাকা দূতাবাসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনের প্রতিনিধিরা সোমবার সকাল থেকে আলোচনায় বসলেও পরিস্থিতি অবশ্য ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রবিবার পরমাণু অস্ত্র বহরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তার ২৪ ঘন্টার মধ্যেই ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সরবরাহের ঘোষণা করেছেন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেন্টবার্গ।

ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই পরমাণু যু্দ্ধের সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। রাশিয়াকে রুখতে এদিনই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রুশ বিমানের জন্য আকাশপথ নিষিদ্ধ করা হয়েছে। এমনকী পরিস্থিতি পর্যালোচনায় রাতে বৈঠকে বসছেন জার্মান, ইতালি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী।

কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে অবিলম্বে নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে মার্কিন বিদেশ মন্ত্রক। এমনকী মস্কো দূতাবাসে জরুরি পরিষেবার সঙ্গে যারা জড়িত নন, তাদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় মার্কিন দূতাবাসের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, ‘যেভাবে একের পর এক দেশ রাশিযার জন্য আকাশপথ বন্ধ করে দিচ্ছে, তাতে পরে নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই কালবিলম্ব না করে রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ