সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আগামী ২২ জুলাই সূর্য এবং সাহস, শক্তি, রাগের গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল ৭২ ডিগ্রির একটি নির্দিষ্ট কোণে মিলিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহদের নির্দিষ্ট কোণকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত প্রভাবশালী মনে করা হয়। আগামী ২২ জুলাই সূর্য এবং সাহস, শক্তি, রাগের গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল ৭২ ডিগ্রির একটি নির্দিষ্ট কোণে মিলিত হবে। যার ফলে বিশেষ পঞ্চাঙ্ক যোগের সৃষ্টি হবে। মঙ্গল এবং সূর্যের বিরল সংমিশ্রণে প্রবল ঝড় উঠতে চলেছে কিছু রাশির জাতকদের জীবনে। তাঁদের মানসিক চাপ বাড়বে এবং ব্যয় মারাত্মক পরিমাণে বাড়বে। তাই, ওই রাশির জাতকদের এই সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জানুন তাঁরা কারা…

মিথুন: এই সময়টা মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রবল আর্থিক বিপর্যয় ঘটবে। কর্মক্ষেত্রেও কিছুটা অস্থির পরিবেশের সৃষ্টি হতে পারে। তাই এই সময়ে লটারি বা উচ্চ-ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এছাড়া জীবনসঙ্গীর সঙ্গেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তাই সতর্ক থাকুন।

কন্যা: এই সময়ে স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। গোপন শত্রুরা বেরিয়ে এসে আপনার আবার ক্ষতি করতে পারে। অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। আপনার কাজের নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তাও আপনার পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করবেন না।

ধনু: এই সময়ে আপনি অপ্রয়োজনীয় মানসিক চাপ অনুভব করতে পারেন। তাই তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীর তর্কবিতর্কের সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো পরিস্থিতি খারাপ হয়ে উঠবে।

কুম্ভ: যেহেতু সূর্যের সঙ্গে কুম্ভ রাশির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের এই সময় অতিরিক্ত খরচ হতে পারে। চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বিলাসিতা আপনার ক্ষতি করতে পারে। তাই ছোটখাটো বিষয় আপনার মানসিক হয়রানির কারণ হবে। এও সময় যোগব্যায়াম এবং ধ্যান উপকারী হবে।

এই সময়ে কী করা উচিৎ নয়?

২২ জুলাইয়ের পর থেকে কিছু সময় কোনও বড় ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। অপরিচিতদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। নেতিবাচক প্রভাব প্রশমিত করতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন।। পাখিদের খাওয়ান।

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?