তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জঘন্য বোলিং আর কদর্য ব্যাটিং। ফলস্বরূপ ইংল্যান্ডের কাছে তৃতীয় টি টোয়েন্টিতে ১২৫ রানে হেরে গেলেন শ্রেয়স আইয়াররা। মঙ্গলবার (৭ জুলাই) প্রথমে ব্যাট করে ফিল সল্টের অনবদ্য ৭০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল ইংলিশরা। জবাবে ১১.৪ ওভারে ৭৬ রানেই গুটিয়ে যায় ভারত। যাঁকে নিয়ে মাতামাতি সেই বৈভব সূর্যবংশী এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি করেন মাত্র ১৩ রান। টি টোয়েন্টির ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বেশি রানে হারার ‘লজ্জাজনক’ রেকর্ড।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে এদিন টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন জস বাটলার। ২১ বলে ৩৬ রান করেন। আর এক ওপেনার ফিল সল্ট ৪৪ বলে ৭০ রান করে আউট হয়ে যান। হ্যারি ব্রুক (১৬), জেকব বেথেল (১৩) ও টম ব্যান্টন (০) ব্যর্থ হলেও স্যাম কারেন ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। উইল জ্যাকস (১৪) ও জোফ্রা আর্চারও (৫) তেমন কিছু করতে পারেননি। সাত উইকেট হারিয়ে ২০১ রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে হর্ষিত রানা ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ২০২ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই জোফ্রা আর্চারের আগুনে বোলিংয়ের মুখে নাকানিচোবানি খান অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীরা। দুই ওপেনারই দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে যেতে ব্যর্থ হন। অভিষেক ৭ বলে ১০ এবং বৈভব ৫ বলে ১৩ রান করে ফেরেন। ঈশান কিশন (১৩), অধিনায়ক শ্রেয়স আইয়ার (৫), অক্ষর পটেলরা (১০) দলকে ভরসা জোগাতে ব্যর্থ হন। তিলক বর্মা (৩), হর্ষিত রানা (৯), শিবম দুবেরা (২) দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে আউট হয়ে যান। আর্শদীপ সিংহ করেন চার রান আর বরুণ চক্রবর্তী পাঁচ রান। ১১.৪ ওভারে ৭৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে জস টং ২৮ রানে চারটি ও জোফ্রা আর্চার ২৯ রানে তিনটি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টিতে এতদিন ভারতের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড ছিল ২০১৯ সালে। নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছিলেন রোহিত শর্মারা। সেই রেকর্ড ম্লান করে দিয়ে ১২৫ রানে হেরে ১৪০ কোটি ভারতবাসীকে এক লজ্জা উপহার দিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে