ফিরল লর্ডসের স্মৃতি, প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক, জন্মদিনে ‘বিগ সারপ্রাইজ’ সৌরভের

জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন মহারাজ। তবে ভক্তদের তাঁর ছবির জন্যে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যার জন্যে বছর কয়েক অপেক্ষায় ভক্তরা, অবশেষে তার অবসান! প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র প্রথম লুক। পাশাপাশি ছবির মুক্তির তারিখও জানিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। জন্মদিনে ভক্তদের বড় চমক দিলেন মহারাজ। তবে ভক্তদের তাঁর ছবির জন্যে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাবে এই ছবি। ছবির প্রথম লুকে রয়েছে, লর্ডসে জার্সি খুলে ওড়ানোর ‘দাদা’র সেই বিখ্যাত দৃশ্য। ফার্স্ট লুকে ছবির নায়ক রাজকুমার রাওকে ঠিক একইভাবে জার্সি খুলে ঘোরাতে দেখা গিয়েছে।

অনেক অপেক্ষার পর গত এপ্রিলে সৌরভের বায়োপিকের শুটিং শুরু হয়েছে। কলকাতা, মুম্বই, লন্ডন-সহ একাধিক জায়গায় ‘দাদা’র শুটিং চলছে। ইতিমধ্যেই কলকাতায় ছবির প্রথম দফার শুটিং শেষ। ছবির ঘোষণা ২০১৯ সালে হলেও সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, নায়ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ২০২৫ সালে ছবির নায়ক বেছে নেওয়া হয় রাজকুমার রাওকে। আর ছবির নায়িকা হচ্ছেন তন্যা মানিকতলা। যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল। অবশেষে ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে প্রকাশ্যে ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ (Dada- The Sourav Ganguly Story’-এর বহুল প্রতীক্ষিত প্রথম লুক। মহারাজ নিজেই তাঁর ফেসবুক হ্যান্ডেলে ছবির প্রথম লুক শেয়ার করলেন। জানালেন, এটাই তাঁর জীবনের ‘সেরা’ উপহার। যদিও সৌরভের চরিত্রে রাজকুমারের নাম ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন। দাদা লুকে তাঁকে কেমন দেখাবে! প্রথম লুকে দাদার সেই ঐতিহাসিক মুহূর্তের পুনরুত্থান করলেন রাজকুমার।

 

২০০২ সালে ODI সিরিজে ভারতের জয়ের পর লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে ভারতের নীল জার্সি উড়িয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির মনে তাঁর সেই অবিস্মরণীয় মুহূর্তটি আজও গেঁথে রয়েছে। সেটাই ছবির পোস্টারে পুনরায় ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন আপামোর ক্রিকেটপ্রেমী বাঙালি। এবার ছবিতে রাজকুমারের কভার ড্রাইভ দেখার অপেক্ষায় ভক্তরা। দাদার ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিক্রমাদিত্য মোতয়ান। সৌরভের কলকাতার বাড়ি, আরিয়ান ক্লাব থেকে শুরু করে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে হয়েছে ছবির গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের ১৪ মে মুক্তি পাবে এই ছবি। সব মিলিয়ে জন্মদিনে ভক্তদের ‘বিগ সারপ্রাইজ’ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য