যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

ফের যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ! ঘটনায় গ্রেফতার বিডিও। বিহারের মুজাফফরপুরে ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ! ঘটনায় গ্রেফতার বিডিও। জানা গিয়েছে, গত ৩ জুলাই মুজাফফরপুরের মিঠানপুর এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে রহস্যজনক অবস্থায় পাওয়া যায় অমৃতা নামে ওই গৃহবধূর দেহ। খবর পেয়ে পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় মুহূর্তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু প্রাথমিক তদন্তে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে মৃতার পরিবার ঘটনার পরপরই মিঠানপুর থানায় অভিযোগ জানায়।

তাঁদের দাবি, যৌতুকের জন্যে মেয়েকে খুন করেছে তাঁদের জামাই। বিয়ের পর থেকেই নানাভাবে যৌতুকের জন্যে অমৃতার উপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন।যৌতুক হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করেছিল। সেটা দিতে না পারার কারণেই অমৃতাকে মেরে ফেলেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিল অমৃতার বিডিও স্বামী। তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অমৃতার স্বামী মনোজ কুমারকে গ্রেফতার করে মুজাফফরপুর থানার পুলিশ। যিনি বিহারের দ্বারভাঙা জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তবে পুলিশের জেরায় বিডিও মনোজ কুমার জানান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অমৃতা। কিন্তু তাঁর কথায় অসঙ্গতি পেয়েছে পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। ঘটনায় পরকীয়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কারণ যৌতুকের অভিযোগের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছে অমৃতার পরিবার। তাই এই মামলার পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন এবং ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। কর্মকর্তারা বলছেন, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই অমৃতার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ থেকে পাহাড়কে রক্ষা করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

‘এটাই সঠিক বিচার’, বারুইপুর এনকাউন্টারে প্রতিক্রিয়া হাঁসখালির নির্যাতিতার মায়ের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল