মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টা নাগাদ জাতীয় সড়কের ধারে ভারাউলা এলাকায় সিদ্ধ বাবা মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, একটি এসইউভি দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে এসইউভির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও এক যাত্রীকে। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মৃতদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করতে বেশ কিছু সময় লাগে। পরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ট্রাকটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা মেনে দাঁড় করানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে উমারিয়া জেলা পুলিশ।

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২২

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি