বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা মানেই বাজারে ইলিশের ছয়লাপ। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুরির সঙ্গে ইলিশ ভাজা হলে একেবারে জমে যায় খাওয়াদাওয়া। তবে সেই সঙ্গেই  গরম ভাতের সঙ্গে তো রয়েছেই ইলিশের ঝাল, ঝোল, অম্বল। বিশেষ কিছু পদ রান্নার কথা হলেই মাথায় আসে ভাপা বা সর্ষে ইলিশের কথা। তবে যদি স্বাদ বদল করতে চান তাহলে বানাতে পারেন পূর্ববঙ্গীয় কায়দায় ইলিশের কাসনপোড়া ঝোল। কাসন হল সর্ষে। বাংলাদেশে সর্ষে পুড়িয়ে মাছ রান্নার চল রয়েছে। কীভাবে করবেন এই রান্না? জেনে নিন রেসিপি 

উপকরণ

৫ টুকরো ইলিশ মাছ

২ টেবিল চামচ কালো সর্ষে

২ টেবিল চামচ সাদা সর্ষে

১টি শুকনো লঙ্কা

৪-৫টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

রান্নার জন্য সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এবার কালো এবং সাদা সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিন। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে যায়। পুড়ে গেলে তেতো লাগবে।  কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছগুলি হালকা ভেজে নিন। তারপর ওই তেলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে নুন, হলুদ যোগ করুন। জল ফুটে গেলে মাছ দিয়ে ফুটিয়ে নিন। সব শেষে দিন শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া সর্ষের গুঁড়ো। ঢাকা দিয়ে মিনিট ৫ রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের কাসনপোড়া ঝোল। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’