ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথেয়তার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে ভারত অন্যতম আকর্ষণীয় জায়গা। প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক তাজমহল, জয়পুর, বারাণসী, কেরল, গোয়া ও উত্তাখণ্ডের মতো বিখ্যাত স্থান ঘুরে দেখতে ভারতে আসেন। এবার ভারতে ঘুরতে এসে ভাষাগত সমস্যার কারণে প্রতারণার শিকার হলেন এক ফরাসি পর্যটক। উত্তরপ্রদেশের আগ্রায় এক ট্যাক্সিচালক নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশের নজরে আসতেই দ্রুত তদন্ত শুরু হয়। 

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই বিদেশি পর্যটক আগ্রা ভ্রমণের সময় স্থানীয় এক ট্যাক্সি ব্যবহার করেন। ভাষাগত সমস্যার কারণে তিনি চালকের সঙ্গে ভাড়া নিয়ে স্পষ্টভাবে কথা বলতে ব্যর্থ হন। সেই সুযোগকে কাজে লাগান ট্যাক্সি চালক। নির্ধারিত ৫০০ টাকার পরিবর্তে ৫০ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৫০০) ভাড়া হিসেবে নিয়ে নেন তিনি । ভারতীয় মুদ্রায় প্রকৃত ভাড়ার তুলনায় যার মূল্য কয়েক হাজার বহু গুণ বেশি। পরবর্তীতে পর্যটক বুঝতে পারেন যে তাঁর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই পর্যটক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ট্যাক্সিচালককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর কাছ থেকে অতিরিক্ত আদায় করা টাকা উদ্ধার করে পর্যটককে ফিরিয়ে দেওয়া হয়।

 

কীভাবে ভুল বোঝাবুঝি হয়েছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর পর ওই দুই ফরাসি পর্যটক দিল্লি থেকে আগ্রা যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। বিলম্বের কারণে ট্যাক্সি চালককে অতিরিক্ত ৫০০ টাকা এয়ারপোর্ট ওয়েটিং চার্জ দিতে হয়েছিল, যার একটি সরকারি রসিদও তার কাছে ছিল বলে জানা গিয়েছে। আগ্রা পৌঁছানোর পর চালক পর্যটকদের কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফেরত চান। কিন্তু, ভাষার কারণে মহিলারা টাকার পরিমাণ ভুল বোঝেন এবং পরিবর্তে ৫০ ইউরো দিয়ে দেন। চালক টাকাটা নিয়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরেই, একজন স্থানীয় গাইড পর্যটকদের জানান ট্যাক্সি চালককে অনেক বেশি টাকা দিয়েছেন। এই কথা শুনে হতবাক হয়ে মহিলারা পুলিশকে খবর দেন। তাজ মহলের নিরাপত্তা কর্মীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ক্যাব চালকের সন্ধান শুরু করেন।  ঘটনাটির পর, ওই দুই পর্যটক দ্রুত পদক্ষেপের জন্য আগ্রা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপটিতে, তারা টাকা উদ্ধারে সাহায্য করার জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং তাদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন যে পুলিশ ‘সত্যিই ভাল’ ছিল।  

 

তন্ত্রসাধনার আড়ালে যৌন নির্যাতন! তান্ত্রিকের লালসার শিকার তরুণী

তৃণমূলের প্রতীক ও নামের দাবিতে শুক্রে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রতরা

২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

সূর্য-বুধ-বৃহস্পতির সংযোগ, ১৬ জুলাই থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির