দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: কূটনৈতিক সাক্ষা‍ৎ মানেই গুরুগম্ভীর আলোচনা। প্রতি পলে শিষ্টাচার মেনে চলা। সঙ্গে করমর্দন। এতদিন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে এমন দৃশ্যই দেখে এসেছি আমরা। কিন্তু মালয়েশিয়ায় দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে দেখা গেল ভিন দৃশ্য। দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়ে উঠল এক সঙ্গীতময় মুহুর্ত। একজন  হাতে তুলে নিলেন স্যাক্সোফোন। একজন গলা ছেড়ে ধরলেন গান। আর দুই প্রধানমন্ত্রীর এমন কাণ্ড উপভোগ করলেন বৈঠকস্থলে হাজির দুই দেশের আমলারা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে দুই প্রধানমন্ত্রীর অভাবনীয় কাণ্ডের ভিডিও।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুদিনের  সফরে মালয়েশিয়া গিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলে। মূলত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত-সংক্রান্ত বিষয়গুলোর মীমাংসা ছিল প্রধান উদ্দেশে। অতিথি থাই প্রধানমন্ত্রীর সৌজন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই মধ্যাহ্নভোজের আসরে সবাইকে চমকে দিয়ে হাতে স্যাক্সোফোন তুলে বাজাতে শুরু করেন থাই প্রধানমন্ত্রী চার্নভিরাকুল। আর অতিথিকে স্যাক্সোফোন বাজাতে দেখে নিজেকে আর সামলাতে পারেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনিও হাতে মাইক্রোফোন তুলে নিয়ে গলা ছেড়ে গান গাইতে শুরু করে। ফ্রাঙ্ক সিনাত্রার ‘মাই ওয়ে’ (My Way) ও এলভিস প্রেসলির ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’ (Can’t Help Falling in Love)-এর মতো কালজয়ী সব গান  গেয়ে শোনান।

হৃদয়স্পর্শী এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দুই প্রধানমন্ত্রীকে এমন স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়কভাবে একই মঞ্চ ভাগ করে নিতে দেখে অনেক ব্যবহারকারীই বিস্ময় প্রকাশ করেন। এছাড়া অনেক নেটিজেন দুই নেতার সঙ্গীত প্রতিভার প্রশংসা করেন। দুই প্রধানমন্ত্রীর নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়া নিয়ে যখন তোলপাড় সমাজমাধ্যম, তখনই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মধ্যাহ্নভোজের ছবি শেয়ার করেন।

অনেক নেটা নাগরিক বলেছেন, ‘আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও সঙ্গীত কখনও-কখনও যে এক অবিস্মরণীয় অনুষঙ্গ হয়ে উঠতে পারে, তার প্রমাণ দিলেন দুই প্রধানমন্ত্রী।’

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF