আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।  একের পর এক রেকর্ড গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বকাপে ৮ গোল ও ১টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে তুলে ধরেছেন।  তবে বিশ্বকাপের সাফল্যের মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে মেসিকে মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এই খবর সামনে  আসার পরেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।  

বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই নিউইয়র্কে। যদি আর্জেন্টিনা সেই ম্যাচে জায়গা করে নেয়, তাহলে স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক হিসেবেই মাঠে থাকবেন মেসি। কিন্তু ফাইনালের মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই আমেরিকার  নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত হবে এমএলএস অলস্টার ম্যাচ। সেই ম্যাচের জন্যও নির্বাচিত হয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। সমস্যা হয়েছে এখানেই। দীর্ঘ দেড় মাসের বিশ্বকাপ শেষে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে মেসি যদি অলস্টার ম্যাচে অংশ না নেন, তাহলে এমএলএসের নিয়ম অনুযায়ী তাঁকে পরবর্তী লিগ ম্যাচে একটি খেলার জন্য  নিষিদ্ধ করা হতে পারে। লিগের নিয়ম  বলছে,  শারীরিক অসুস্থতার কারণ ছাড়া কোনোও খেলোয়াড় অলস্টার ম্যাচ এড়িয়ে গেলে তাঁকে পরের লিগ ম্যাচে খেলতে দেওয়া হবে না।  

আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

এবারের অলস্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তাঁর ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল। এছাড়া জার্মানির অভিজ্ঞ ফুটবলার টমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনও এই প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। এমএলএস অলস্টার একাদশের প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার দল। তবে, এটাই প্রথম নয় যে, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন মেসি। গত মৌসুমেও ক্লান্তির কারণে অলস্টার ম্যাচে খেলেননি তিনি এবং তাঁর সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী দুজনকেই একটি ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়।  এবারও একই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে, এই মুহূর্তে মেসির পুরো মনোযোগ বিশ্বকাপেই। সামনে আর্জেন্টিনার জন্য রয়েছে কঠিন পরীক্ষা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে তাদের।

 

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল