দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানুষের ভাষায় তারা ‘অবলা’। কারণ তারা কথা বলতে পারে না, নিজের অনুভূতি শব্দে প্রকাশ করতে পারে না। কিন্তু ভালবাসার ভাষা যে মুখের কথায় নয়, আচরণে সেটা বারবার প্রমাণ করে এই নির্বাক প্রাণীরাই। তেমনই একটি ঘটনার প্রমাণ মিলেছে আমেরিকায়। কলোরাডো অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন দমকলকর্মীরা। দাবানল নিয়ন্ত্রণে যখন দিনরাত এক করে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, ঠিক তখনই তাঁদের পাশে এসে দাঁড়ায় এক অপ্রত্যাশিত সঙ্গী। সে কোনো মানুষ নয়, একটি ছোট্ট ছাগল। তার নাম ‘গোল্ডি’। ব্যস্ত দমকল কর্মীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে তাদের মনোবল বাড়ানোর এই ঘটনাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

চার বছর বয়সী নাইজেরিয়ান ডোয়ার্ফ প্রজাতির এই ছাগলটির পুরো নাম গোল্ডেন ওরিও। কলোরাডো স্প্রিংসের রক ক্রিক এলাকায় দাবানল নেভানোর সময় দমকল কর্মীদের পিছু পিছু ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনও পাহাড়ি পথ ধরে অগ্নিনির্বাপকদের অনুসরণ করেছে, আবার কখনও তাদের ট্রাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। কাজ শেষ করে কর্মীরা ফিরে যাওয়ার সময়ও গোল্ডি যেন তাদের ছেড়ে যেতে চাইছিল না। এমনকি একটি ট্রাক রওনা দেওয়ার পর সেটির পেছনেও কিছু দূর দৌড়ে যায় সে। শুধু সঙ্গ দেওয়াই নয়, আগুন ছড়িয়ে পড়তে পারে এমন কিছু ঝোপঝাড়ের পাতা খেয়েও পরোক্ষভাবে সাহায্য করেছে গোল্ডি। যদিও এটি কোনো পরিকল্পিত উদ্ধারকাজ ছিল না, তবু তার উপস্থিতি কর্মীদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট ছিল।

গোল্ডির মালিক লিন্ডসি গ্লেডারের কথায়, তার পোষ্যটি খুবই সামাজিক এবং মানুষের সঙ্গে দ্রুত বন্ধুত্ব করে ফেলে। তিনি মনে করেন, কঠিন পরিস্থিতিতে নিরলস পরিশ্রম করা দমকল কর্মীদের পাশে দাঁড়িয়ে গোল্ডি যেন নিজের মতো করেই তাদের মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করেছে। এমনকি এক কর্মী দুপুরের খাবার খাওয়ার সময় তার কাঁধের ওপর দিয়ে মুখ বাড়িয়ে খাবারের ভাগ চাওয়ার ঘটনাও সবার মুখে হাসি এনে দেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আমেরিকার পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, কম তুষারপাত এবং অনিয়মিত বাতাসের কারণে এই বছর দাবানলের ঝুঁকি এখনও রয়ে গিয়েছে।

জীবনের কঠিন সময়ে অনেক মানুষ মুখ ফিরিয়ে নেয়। স্বার্থের টানাপোড়েনে বদলে যায় সম্পর্কের রং। কিন্তু কুকুর, বিড়াল, কিংবা একটি ছাগল কখনও ভালোবাসার হিসাব কষে না। তারা শুধু পাশে থাকতে জানে। মালিকের আনন্দে যেমন উচ্ছ্বসিত হয়, তেমনি দুঃসময়েও নীরবে সঙ্গ দেয়। হয়তো তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের চোখ, আচরণ আর নিঃস্বার্থ সঙ্গই বলে দেয়, ‘আমি আছি।’

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২