বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

সুইজারল্যান্ডে ছুটি কাটাতে নিখোঁজ হায়দরাবাদের এক ব্যবসায়ী দম্পতি। তিন সপ্তাহ ধরে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইজারল্যান্ডে ছুটি কাটাতে নিখোঁজ হায়দরাবাদের এক ব্যবসায়ী দম্পতি। তিন সপ্তাহ আগে তাঁরা সেখানে গিয়েছিলেন, এখন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তে পুলিশ জানিয়েছেন, দেশে বিপুল সংখ্যক বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছে তাঁরা। নিখোঁজ দম্পতির নাম, ব্যবসায়ী পব্বা চন্দ্রশেখর (৫১) এবং তাঁর স্ত্রী গৃহিণী স্বপ্না (৪২)। হায়দরাবাদের এক লগ্নি সংস্থার মালিক ছিলেন তাঁরা। তাঁদের ২৩ বছর বয়সী সফটওয়্যার পেশাজীবী মেয়ে শ্রেয়া হায়দরাবাদেই রয়েছেন।

তিনি জানিয়েছেন, গত ২২ জুন তাঁর বাবা-মা সুইজারল্যান্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে যাওয়ার প্রথম কয়েকদিন তাঁরা মেয়ে এবং আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখলেও এখন তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর সঙ্গে শেষ কথা হয়েছিল গত ৮ জুলাই। এরপর থেকেই তাঁদের ফোন বন্ধ বলছে। কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় তাঁদের মেয়ে খুবই চিন্তায় পড়ে পুলিশকে খবর দেন। তাঁর বাবা-মায়ের কোনও বিপদ হল কিনা সেই কারণেই নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। কিন্তু পুলিশ তদন্তে নেমে বিস্ফোরক তথ্য জানতে পারেন।

পুলিশের কথায়, গত কয়েক বছরে চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনের কথা জানিয়ে এবং আকর্ষণীয় মুনাফা অর্জনের প্রতিশ্রুতি দিয়ে ৬০ জনেরও বেশি মানুষের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা তুলেছেন। সেই টাকা ফেরৎ দেওয়ার ভয়ে দেশ ছেড়ে পালাতে পারেন তাঁরা। তবে এই ঘটনায় কোনও বিদেশী নেটওয়ার্ক জড়িত রয়েছে কিনা, বা তাঁরা ইচ্ছে করে দেশের কোথাও ঘাপটি মেরে লুকিয়ে রয়েছেন কিনা, বা তাঁরা সুইজারল্যান্ডে  গিয়ে কোনও বিপদে পড়লেন কিনা সবটাই খতিয়ে দেখছেন পুলিশ। বর্তমানে দম্পতির সঠিক অবস্থান এবং তাঁরা সত্যিই সুইজারল্যান্ডে রয়েছেন কিনা, তা নির্ধারণ করতে তদন্তকারীরা তাঁদের ভ্রমণসূচি, অভিবাসন নথি এবং আর্থিক লেনদেন যাচাই করছেন। তবে পুলিশের কাছে এখনও পর্যন্ত এই প্রতারণার কোনও অভিযোগ দায়ের হয়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল