স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

একাধিক ভোটার আইডি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ। বিতর্ক যেন তাঁকে ছাড়েই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক ভোটার আইডি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ প্রকাশ রাজ। বিতর্ক যেন তাঁকে ছাড়েই না। বিস্ফোরক মন্তব্য করে একাধিকবার আইনি বিপাকে পড়েছেন তিনি। রাজনৈতিকমহলে রোষানলেও পড়েছেন। তা সত্ত্বেও বাকস্বাধীনতায় রাশ টানেননি তিনি। একাধিক ভোটার কার্ড রাখার অভিযোগে সপ্তাহ কয়েক আগে অভিনেতার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরুর আদালত। গতকাল শুক্রবার এই মামলায় জামিন পেয়েছেন তিনি। কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকার অভিযোগ এনে বেঙ্গালুরুর হালাসুরু থানায় অভিযোগ দায়ের করেছিলেন দিলীপ কুমার নামে এক জনৈক আইনজীবী।

দাবি ছিল, ২০১৯ সালে পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেয়নি। এরপর তিনি এই বিষয়ে বেঙ্গালুরু সিটি পুলিশ কমাশনার এবং নির্বাচন কমিশনারের কাছে দ্বারস্থ হন। কিন্তু সেখানেও তিনি তাঁকে কোনও সাহায্য না করা হলে শেষমেষ তিনি আদালতে দ্বারস্থ হন। এই মামলার ভিত্তিতেই সপ্তাহ কয়েক আগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু তখন সমনে কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি। অবশেষে গতকাল শুক্রবার (১০ জুলাই) এই মামলার শুনানিতে স্বেচ্ছায় আদালতে হাজির হন প্রকাশ রাজ। প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জ্যোতি শান্তাপ্পা শুনানিকালে অভিনেতা প্রকাশ রাজের জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত হিসেবে তাঁকে ৪,০০০ টাকা জমা দিতে বলা হয়। ভবিষ্যতে আদালতের সমস্ত শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে। অভিনেতার আইনজীবী নাগার্জুন ব্যাখ্যা করেছেন, এই মামলার ভিত্তিতে প্রকাশ রাজ ইতিমধ্যেই তাঁর তামিলনাড়ুর ভোটার আইডি জমা দিয়েছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন তাঁর মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ রাজ। তাঁর নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন যে, বেঙ্গালুরুর শান্তিনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাঁর নাম নিবন্ধিত ছিল। তবে, অভিযোগকারীর দাবি, একই সময়ে আরও তিনটি ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম তালিকাভুক্ত ছিল। এর মধ্যে তামিলনাড়ুর চেন্নাইয়ের ভেলাচেরি বিধানসভা কেন্দ্রের দুটি এবং তেলেঙ্গানার সেরিলিঙ্গামপল্লি বিধানসভা কেন্দ্রের একটি নাম অন্তর্ভুক্ত ছিল।

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও