ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘর পরিষ্কার রাখা শুধু স্বাস্থ্যবিধির জন্যই নয়, বাস্তুশাস্ত্রের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, মেঝে মোছার কাপড় বা মপ কোথায় ব্যবহার করা হচ্ছে কিংবা কীভাবে ব্যবহার করা হচ্ছে এসব বিষয়ও বাস্তুমতে শুভ-অশুভ ফল বয়ে আনতে পারে। তাই সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে কোন নিয়মগুলি মানা উচিত, জেনে নিন-

মেঝে মোছার কাপড় কোথায় রাখা উচিত?

বাস্তুশাস্ত্র অনুসারে, মোছার কাপড় সবসময় বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিকটি স্থিতিশীলতা ও ভারসাম্যের প্রতীক। এখানে মোছার কাপড় রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এবং পারিবারিক সম্পর্কেও সৌহার্দ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস। অন্যদিকে, উত্তর-পূর্ব বা ঈশান কোণে মোছার কাপড় রাখা একেবারেই উচিত নয়। বাস্তুমতে, এতে অপ্রত্যাশিত সমস্যা ও মানসিক অশান্তি দেখা দিতে পারে।

কখন মেঝে মোছা সবচেয়ে শুভ?

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ব্রহ্ম মুহূর্তে (সূর্যোদয়ের আগে) ঘর পরিষ্কার করা সবচেয়ে শুভ। সূর্যোদয়ের প্রায় দেড় ঘণ্টা আগে এই সময় শুরু হয়। এই সময়ে ঘর মোছা হলে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং পরিবারের সদস্যদের উন্নতি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস। যদি ওই সময়ে পরিষ্কার করা সম্ভব না হয়, তাহলে সূর্যোদয়ের ১৫ মিনিট পরে মেঝে মোছা যেতে পারে।

কোন সময়ে মেঝে মোছা এড়িয়ে চলবেন?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, দুপুরে মেঝে মোছা শুভ নয়। বিশ্বাস করা হয়, এই সময়ে সূর্যের তেজ বেশি থাকায় ইতিবাচক শক্তির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে। একইভাবে, সূর্যাস্তের পরও ঘর মোছা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বাস্তুমতে, সন্ধ্যার পর পরিষ্কার-পরিচ্ছন্নতা করলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং পরিবারে অস্থিরতা দেখা দিতে পারে।

এই দুই দিনে বিশেষ সতর্কতা

অনেকেই মোছার কাপড় মেঝেতে ফেলে রাখেন কিংবা অসাবধানতাবশত তার উপর পা দিয়ে ফেলেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিশেষ করে বৃহস্পতিবার এমনটা করা উচিত নয়। বিশ্বাস করা হয়, এতে দেবগুরু বৃহস্পতির কৃপা কমে যেতে পারে এবং সংসারে নানা বাধা-বিপত্তি দেখা দিতে পারে। এছাড়া, একাদশী তিথিতেও ঘর মোছা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বাস্তুমতে, এই দিনে মেঝে পরিষ্কার করলে শুভ কাজের পথে বাধা সৃষ্টি হতে পারে এবং সৌভাগ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি