ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

অভিযোগ, বেঙ্গালুরুর মুনেকোলালা এলাকার একটি ফ্ল্যাটে পণ্য পৌঁছে দিতে গিয়ে এক মহিলার সঙ্গে এক অশ্লীল অঙ্গভঙ্গি করেছে ডেলিভারি যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ডেলিভারি বয়-দের নানারকম কীর্তির কথা সামনে আসছে। প্রযুক্তির হাতছানিতে মানুষ এখন প্রয়োজনীয় জিনিস হাতের মুঠোয় পাচ্ছেন। আর তা ডেলিভারি দিতে গিয়ে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন ডেলিভারিতে নিযুক্ত কর্মীরা। যা কিনা মাঝে মধ্যেই মানুষকে আতঙ্কিত করছে। যেমন সম্প্রতি বেঙ্গালুরুতে একটি মারাত্মক ঘটনা ঘটেছে। যা কিনা শহরটিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। অভিযোগ, বেঙ্গালুরুর মুনেকোলালা এলাকার একটি ফ্ল্যাটে পণ্য পৌঁছে দিতে গিয়ে এক মহিলার সঙ্গে এক অশ্লীল অঙ্গভঙ্গি করেছে ডেলিভারি যুবক। মহিলাকে গোপণাঙ্গ দেখিয়ে পালিয়েছে সে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে যুবককে পালাতে দেখা গিয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মারাঠাহাল্লি থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন অনুসারে, শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। যখন ডেলিভারি কর্মী অর্ডার করা পণ্য দিতে মহিলা গ্রাহকটির অ্যাপার্টমেন্টে গিয়েছিল। এরপর মহিলা দরজা খুললে ডেলিভারি যুবক পণ্য দিয়ে তাঁর বাথরুম ব্যবহার করার জন্য জোর করে। এরপর মহিলা তাঁকে বাথরুমে যেতে দেয়। এরপর সে বাথরুম থেকে বেরিয়ে মহিলার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে। শুধু তাই নয়, ছেলেটি মহিলাকে তাঁর গোপনাঙ্গ দেখায়। পরিস্থিতি বুঝে মহিলাটি মোবাইল ফোনে লোকটির ভিডিও রেকর্ড করে নেন। তা দেখেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। এরপর মহিলাটি রেকর্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।

ভিডিওটি নজরে আসে মারাঠাহাল্লি পুলিশের। তাঁরা অভিযোগকারী মহিলার সঙ্গে যোগাযোগ করে। পুরো ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরপর মহিলার আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডেলিভারি কর্মীর বিরুদ্ধে পুলিশ একটি এফআইআর দায়ের করা তদন্ত শুরু করে। ভাইরাল ভিডিও এবং অন্যান্য প্রাপ্ত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ডেলিভারি সংস্থা থেকে অভিযুক্তের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের