যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন ঘটনা ঘটল। ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকাকে মারধর-হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘সৈরব’-খ্যাত অভিনেতা রোহিত চান্ডেল। যে ঘটনায় দিন কয়েক ধরেই তোলপাড় মুম্বইয়ের টেলি ইন্ডাস্ট্রি। এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন ঘটনা ঘটল। ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত তিনি। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আজ, সোমবার (১৩ জুলাই) তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

সূত্রের খবর, শ্রাবন্তীর আপ্তসহায়ক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত অভিযুক্ত। অভিযোগকারী যুবতী তাঁরই সহকর্মী। অভিযোগকারীর কথায়, গত ১২ এপ্রিল কোনও একটি কাজের বাহানায় তাঁকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত। সেখানেই তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করেন অভিযুক্ত, ধর্ষন করেছেন বলে অভিযোগ। ওই মহিলা আর বিস্তারিত কিছু জানায়নি। এরপর গত ১২ জুন তিনি হাওড়ার চ্যাটার্জিহাট থানায় ঘটনাটি জানায় এবং শ্রাবন্তীর আপ্তসহায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তাঁর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে অভিযুক্ত শ্রাবন্তীর আপ্তসহায়ক বলে জানতে পারেন পুলিশ। গতকাল, রবিবার (১৩ জুলাই) অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। আজ তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছে। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি পুলিশ, অভিযোগকারী ও অভিযুক্তের পরিবার। তবে এই নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে এক বিবৃতি জারি করে তিনি আপ্তসহায়কের সঙ্গে পেশাগত সম্পর্ক ছিন্ন করছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, হাওড়ার ষষ্ঠীতলার বাসিন্দা অর্ঘ মুখোপাধ্যায় এযাবৎকাল তাঁর আপ্তসহায়ক ছিলেন। যেহেতু ২০২৪ সাল থেকে তান্তেওয়ালা সংস্থাই তাঁর আমার যাবতীয় কাজ ম্যানেজ করে আসছে, সেইসূত্রেই ওই সংস্থা থেকে অর্ঘকে পাঠানো হয় তাঁর আপ্তসহায়ক হিসেবে। তবে সদ্য জানতে পারেন, ওর বিরুদ্ধে ফৌজদারী মামলা জারি হয়েছে। যা তাঁর জন্যে খুব অস্বস্তিকর! তাই ওর সঙ্গে আর কাজ করা শেষ করলাম।

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই