ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠাকুরপুকুর এলাকায় এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে আরও এক ব্যক্তির নাম রয়েছে। তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, মূল অভিযুক্তের সঙ্গে পূর্ব পরিচয় ছিল তরুণীর। সেই সূত্রেই তিনি অভিযুক্তের বাড়িতে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ। পাশাপাশি আরও এক অভিযুক্ত তরুণীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। নির্যাতিতার আরও অভিযোগ, ঘটনার সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে সেই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের পরই তদন্তে নামে পুলিশ। শুরু হয় তল্লাশি। এরপর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতা ও মূল অভিযুক্তের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্রেই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। ঘটনার সময় আর কারা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। প্রত্যেক অভিযুক্তের ভূমিকা আলাদা করে যাচাই করা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের