বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: সমাজে বিকৃত মানসিকতার ব্যধি কী ক্রমশই লাগামছাড়া হয়ে উঠেছে? প্রশ্নটি উঠেছে মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটে যাওয়া এক ঘটনায়। বাসের ভিতরেই তরুণী যাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে। এমনকি এক তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে যৌনাঙ্গ দেখানোর মতো গা গিনগিন করে ওঠা ঘটনা ঘটেছে। বাসে থাকা সিসিটিভিতেই বন্দি হয়েছে সেই মুহুর্ত এবং সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে। অভিযোগ পেয়েই গুণধর যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাগর জেলায়।

পুলিশ জানিয়েছে, ‘সাগর জেলার দেওরি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে এক তরুণীর সিটের পাশে আচমকাই এগিয়ে যায় নীতীশ গোন্দ নামে এক যুবক। ভিড় বাসের মধ্যে সবাইকে অবাক করে দিয়ে, তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে প্রথমে নিজের প্যান্টের চেইন খুলে ফেলে। তার পর গোপনাঙ্গ প্রদর্শনের চেষ্টা করে। এমনকি তরুণীর কাঁধেও স্পর্শ করার চেষ্টা চালায়। ওই তরুণী প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে ওই অসভ্যতামির জবাব দিতে অভিযুক্তকে চড়-থাপ্পড় কষানো শুরু করে। প্রতিবাদ ও প্রতিরোধের মুখে অভিযুক্ত দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।  ততক্ষণে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজ। শোরগোল পড়ে যেতেই দেওরি পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে পাকড়াও করেছে।’ তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর (FIR) দায়ের করা হয়নি। কারণ হেনস্থার শিকার তরুণীর তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সমাজমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটা নাগরিকরা। অনেকেই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সাহসিকতার জন্য হেনস্থার শিকার হওয়া তরুণীর প্রশংসাও করেছেন। এক নেটা নাগরিক লিখেছেন, ‘অসাধারণ। এমন সাহসিকতার জন্য ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়েটির পদক্ষেপ অত্যন্ত সাহসী। এমন জঘন্য মানসিকতার পুরুষদের দেখে কখনই ভয় পাবেন না। নিজের অবস্থানে অটল থাকুন এবং তাদের উচিত শিক্ষা দিন।’ আর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রতিবাদী তরুণী সত্যিই সাহসী। আশা করি অভিযুক্তের এমন শাস্তি হবে যাতে অন্যরা এ ধরনের জঘন্য কাজ করার আগে দুবার ভাবে।’

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ