‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পরে মুসলিমদের দুশমন হিসেবেই দেখে মার্কিনিরা। শুধু মুসলিম হওয়ার কারণেই নিয়মিত হামলার মুখে পড়তে হচ্ছে অসংখ্য নিরীহ মানুষকে। এবার উটাহর এক শপিং মলে মুসলিম হওয়ার কারণে এক ভারতীয় যুবকের উপরে ছুরি হামলা চালাল এক মার্কিন নাগরিক। শুধু তাই নয়, ১৫ বার ছুরি  চালিয়ে গোটা শরীর ফালাফালা করে দিল। তবে বরাতজোরে প্রাণে বেঁচেছে ওই আক্রান্ত যুবক। হামলাকারীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ জুলাই) ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ও ভয়ঙ্কর অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। আপাতত সল্টলেক সিটি কাউন্টি জেলেই ঠাঁই হয়েছে হামলাকারীর।

পুলিশ জানিয়েছে, ভ্যালি ফেয়ার মলে একটি শোরুমে  কর্মরত সোহেলের কাছে গিয়ে আলাপচারিতা শুরু করেন ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেন নামের হামলাকারী। কথায়-কথায় পরিচয় জানতে চান। সাদা মনে নিজের পরিচয় দিতে গিয়ে সোহেল বলেন, ‘আমি ভারত থেকে এসেছি। আমার নাম সোহেল।’ হামলাকারী জিজ্ঞাসা করেন, ‘আপনি কি মুসলিম?’ সোহেল মাথা নেড়ে জবাব দেন, ‘হ্যাঁ’। এর পরে হামলাকারী সোহেলের কাছে জল চান। সরল মনে জলের বোতল এগিয়ে দেন সোহেল। আর তখনই অতর্কিতে ছুরি নিয়ে চড়াও হয় হামলাকারী। একের পর এক আঘাতে ফালাফালা করে দেয় সোহেলের শরীর।চোখের সামনে ওই সাঙ্ঘাতিক ঘটনা দেখে আশেপাশে থাকা দোকানদার ও ক্রেতারা হতচকিত হয়ে পড়েন। পরে বেশ কয়েকজন সাহস করে এগিয়ে এসে হামলাকারী লারসেনকে জাপটে ধরে নিরস্ত করেন।’

স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোহেলকে এক হাসপাতালে ভর্তি করেন। ইতিমধ্যেই একাধিকবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। শারীরীক অবস্থা এখনও সঙ্কটজনক। সোহেলের চিকি‍ৎসার জন্য ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নিয়েছেন লুনা নুনেজ নামে এক সমাজকর্মী। তিনি আবার ওই শপিং মলের কাছেই একটি গয়নার শোরুমে কাজ করেন। তাঁর কথায়, ‘বেচারি (আক্রান্ত সোহেল) খুব কষ্টেই জীবনযাপন করে। স্ত্রী আর দুই শিশুসন্তান রয়েছে। কোনও দুর্ঘটনা বিমা্ও নেই। ফলে কিভাবে চিকি‍ৎসার খরচ চলবে, সংসার খরচ চলবে, তা জানি না। খানিকটা সহায়তার জন্য পরিচিতদের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করা হচ্ছে।’

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে