‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে দীপিকা পাড়ুকোনের নামে ভুয়ো পোস্ট! গর্জে উঠলেন অভিনেত্রীর অনুরাগীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে দীপিকা পাড়ুকোনের নামে ভুয়ো পোস্ট! গর্জে উঠলেন অভিনেত্রীর অনুরাগীরা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) অনশনের ১৯ তম দিন। তবে ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই সঙ্কটজনক হয়ে পড়ছে লাদাখের পরিবেশবিদের অবস্থা। বর্তমানে তাঁর প্রাণ সংশয়ের মুখে। তবুও ভবিষ্যতের নাগরিকদের সুস্থ শিক্ষার পরিবেশ উপহার দেওয়ার সিদ্ধান্ত থেকে এক পা পিছু হঠতে নারাজ তিনি। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সমাজের বিভিন্ন পেশার মানুষজন অনশনরত সমাজকর্মীকে সমর্থন জানাচ্ছেন। তাঁকে খাওয়ানোর জন্যে আর্তি করছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বিনোদন মহলের মানুষজনও। স্বরা ভাস্কর থেকে আলিয়া ভাটের মা সোনি রাজদান, ওমি বৈদ্য, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, অভয় দেওল-সহ একাধিক বলিউড তারকা ওয়াংচুকের সমর্থন জানিয়েছেন। এই আবহে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

তিনিও সোনমকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘তিনি উপবাস করছেন। আর আমরা স্ক্রল করছি। এ নিয়ে কেউ কথা বলছে না কেন? আমরা গণতন্ত্রের চরম অন্ধকারতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ পাশাপাশি পোস্টে সোনম ওয়াংচুককে ব্যর্থ নেতা হিসেবে দাবি করে লিখেছিলেন, ‘একজন ব্যর্থ নেতাকে মহিমান্বিত করতে যতই সিনেমা বানানো হোক না কেন, বাস্তবতার কোনও পরিবর্তন হয় না।’ তবে পোস্টটি দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মুছে ফেলা হয়। কিন্তু এখন দাবি, এটা দীপিকা পাড়ুকোনের লেখা পোস্টই নয়। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যে এরকম পোস্ট করা হয়েছিল। এখন অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে দ্বিতীয় মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন। এই সময় তাঁকে একটু শান্তিতে থাকতে দিন বলে দাবি করেছেন নায়িকার ভক্তরা।

 

দিন দুয়েক আগেই দীপিকাকে তাঁর স্বামীর সঙ্গে মুম্বইয়ের রাস্তায় ‘দোসা’ খেতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখাও যাচ্ছে না। তার মধ্যে অভিনেত্রীর নামে এমন একটি পোস্ট ভক্তদের বিভ্রান্ত করেছে। তিনি যে, এই ধরনের কোনও স্টোরি পোস্ট করেছিলেন কখনও, তার কোনও প্রমাণ নেই। এই স্ক্রিনশটটি ডিজিটাল কারসাজির বলে মনে করেছে নায়িকার ভক্তরা। কেউ কেউ ট্রোলারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে লিখেছেন, ‘দীপিকা পাডুকোনের এই স্ক্রিনশটটি ১০০% ভুয়ো। তিনি এটি কখনও পোস্ট করেননি। এই পোস্টটি প্রমাণ করে তোমরা কতটা নির্লজ্জ।’ এদিকে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায়, তাঁকে জোর করে খাওয়ানোর অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে যে, অনশন চলতে থাকলে তিনি দুই দিনের মধ্যেই মারা যেতে পারেন।

জল্পনায় সিলমোহর, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে