শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন সোহেল খান। সম্প্রতি তাঁর শো 'অ্যালায়েন্স'-এ শৈশবের এই ভয়ানক স্মৃতির কথা জানালেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন সোহেল খান। সম্প্রতি তাঁর শো ‘অ্যালায়েন্স’-এ শৈশবের এই ভয়ানক স্মৃতির কথা জানালেন অভিনেতা। প্রতিযোগিদের সঙ্গে আলোচনার সময়ে সলমান খানের ভাই জানালেন, শুধু মহিলারা নন, পুরুষরাও যৌন হয়রানির শিকার হন। কিন্তু তাঁদেরটা ঢাকা পড়ে যায়। প্রকাশ্যে আসে না। কথা বলতে বলতেই অভিনেতা জানালেন, তাঁর সঙ্গেও ছোটবেলায় এমন ঘটনা ঘটেছে। বর্তমানে প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ-র সঙ্গে ২৫ বছরের সংসার ভাঙার জন্যে শিরোনামে রয়েছেন সোহেল খান। এই শোতেই তিনি তাঁর পারিবারিক জীবনের নানা আখ্যান ভাগ করে নিচ্ছেন। তা ভক্তমহলে আলোচিতও হচ্ছে।

এবার অভিনেতা তাঁর জীবনের সেই বিষাক্ত মুহূর্তের কথা স্মরণ করে জানালেন, ‘ছোটবেলায় আমি একজনের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলাম। কিন্তু লজ্জায় বছরের পর বছর বিষয়টিকে চেপে রেখেছিলাম। এই মানসিক আঘাত বয়ে বেড়িয়েছি। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি আমার বাবা সেলিম খানের কাছে পুরো বিষয়টি খুলে বলি। তখন বাবা বলেছিলেন, কেন এত বছর ধরে বিষয়টি গোপন রেখেছ? তখন আমি বলেছিলাম, বিষয়টা নিয়ে সবার কাছে আলোচনা করতে আমার খুব লজ্জা লাগছিল। আমি জানি দোষী নই, তবুও আমার মধ্যে এক ধরনের লজ্জাবোধ কাজ করছিল। তাই আমি আমার সন্তানদের সবসময় বলি, যা-ই হয়ে যাক না কেন, আমাকে বলো। কারণ আমি আমার সঙ্গে হওয়া অপরাধ সেই সময়ে কাউকে বলতে পারিনি।’

উল্লেখ্য, সোহেল খান প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’-এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী। ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও তিনি তাঁর প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ-র সঙ্গে খেলায় যোগ দিয়েছেন। তাঁরা ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের নির্বাণ ও ইয়োহান নামে দুই ছেলে রয়েছে। তাঁরা যৌথভাবে সন্তানদের লালন করছেন। শো-তে সোহেল জানিয়েছেন যে, তাঁদের দুই ছেলেই বর্তমানে তাঁর সঙ্গে থাকে, আর সীমা সপ্তাহে তিনবার তাঁদের বাড়িতে আসেন। এমনকি বাড়ির চাবিও তাঁর কাছে এখনও আছে। তাঁদের বড় ছেলে নির্বাণ চায় তিনি যেন শো-টি জেতেন, অন্যদিকে ইয়োহান সীমার জন্য প্রার্থনা করছেন।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর