সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্নান করতে দলবেঁধে নেমেছিল নদীতে। মহা আনন্দে চলছিল জলকেলি। আচমকাই বিপত্তি। চোখের সামনেই এক সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে এগিয়ে গেল বাকিরা। কিন্তু সেই বাঁচানোর চেষ্টাই মৃত্যুর কোলে ঠেলে দিল বাকি তিনজনকে। একইসঙ্গে জলে ডুবে মৃত্যু হল চার একরত্তির। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দার কাকন নদীতে। একই সঙ্গে চার ছোট্ট শিশুর সলিল সমাধির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ‘গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা’র বেশ কয়েকজন পড়ুয়া দলবেঁধে কাকন নদীতে স্নান করতে নামে। স্নান করতে করতে একজন গভীর জলে চলে যায়। ঠিকভাবে সাঁতার না জানায় ডুবে যেতে থাকে। বাঁচার জন্য ওই ছোট্ট পড়ুয়া আর্ত চি‍ৎকার শুরু করে দেয়। তা দেখেই বাঁচাতে এগিয়ে যায় বাকিরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনজন ডুবে যায়। চি‍ৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই নদীতে ঝাঁপিয়ে ছয় শিশুকে উদ্ধার করে। তার মধ্যে চারজনের দেহে কোনও সাড়া ছিল না। চারজনের মধ্যে তিনজনকে তড়িঘড়ি রায়পুরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, বেলা একটার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন তাদের কারও শ্বাস-প্রশ্বাস বা হৃদস্পন্দন পাওয়া যায়নি। রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, জলে ডুবে মৃত্যুর ঘটনায় ৪ শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই চারজন হলেন-তাবিয়া (১৩), জান্নাত ইসলাম (৮), আশেয়া (৯) ও সুমাইয়া (১০)। এর মধ্যে জান্নাত ও আশেয়া দুই বোন।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের