ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আমেরিকা ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি যেমন বাড়ছে , তেমনই জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিশ্লেষকদের একাংশ তীব্র সংঘাতের আশঙ্কা করছেন। সাম্প্রতিক হামলায় আমেরিকা ইরানের একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। ইরানি সংবাদমাধ্যমের দাবি, বিমানবন্দর, রেলস্টেশন এবং কয়েকটি সেতুতে চালানো হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও জল পরিশোধন স্থাপনায় আঘাত হানার পাশাপাশি কাতার, বাহারিন ও ওমানে মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরানের দাবি। পাশাপাশি সিরিয়ার তানফ এলাকায় মার্কিন ঘাঁটির দিকেও হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। যদিও সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘাঁটি থেকে আগেই মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানের দক্ষিণাঞ্চলের অন্তত পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। বন্দর খামির এলাকায় একটি সেতুতে হামলায় সাতজন নিহত হওয়ার দাবি করা হয়েছে। এছাড়া একটি স্টেশন, ইরানশাহার বিমানবন্দর এবং বন্দর আব্বাসেও পৃথক হামলার খবর পাওয়া গিয়েছে। ঘটনায় এক মহিলা নিহত এবং তাঁর সন্তান আহত হয়েছে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

কুয়েত সরকার জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন দেখা দেয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে, কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী, শার্পনেলের আঘাতে এক শিশু আহত হয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যেও। হরমুজ প্রণালিতে নৌযান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকা ও ইরানের পদক্ষেপে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ক্রমশ জটিল হয়ে ওঠা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। তারা দ্রুত সংঘাত বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। কারণ, এই সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪