মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের শেষ বিশ্বকাপে খালি হাতেই ফিরলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। রবিবার (১৯ জুলাই) রাতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। তাতেই ভেঙে গিয়েছে অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির গড়ার স্বপ্ন। গোল্ডেন বুটও ভাগ্যে জুটল না। কাতার বিশ্বকাপের মতো এবারেও গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় তিনি টানা দু’বার ‘গোল্ডেন বুট’ জিতলেন।

চলতি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত এমবাপে ও মেসির গোল সংখ্যা ছিল সমান। দুজনেই আটটি করে গোল করেছিলেন। তবে সতীর্থদের গোল করার ক্ষেত্রে সহযোগিতায় খানিকটা এগিয়েছিলেন মেসি। কিন্তু শনিবার (১৮ জুলাই) রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সব হিসেব-নিকেশ উল্টে দেন এমবাপে। জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ১০-এ নিয়ে যান। সেই সঙ্গে মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নামও খোদাই করে নেন। তিন বিশ্বকাপ খেলে ২২টি গোল করেছেন এমবাপে। যদিও চলতি বিশ্বকাপে ১০ গোল করেও গোল্ডেন বুট পাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন না এমবাপে। রাখঢাক না রেখেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘ফাইনালেই মেসি ভেঙে দেবেন তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড।’

কিন্তু তা হয়নি। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজে গোল করা তো দূরের কথা, কোনও সতীর্থকেও গোল করার বিষয়ে অ্যাসিস্ট বা সাহায্য করতে পারেননি। ফলে ফাইনালের শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয়েছিল, এমবাপেই হচ্ছেন গোল্ডেন বুটের মালিক। শেষ পর্যন্ত ফিফার তরফ থেকে ফাইনাল শেষে আনুষ্ঠানিকভাবেই ওই ঘোষণা করা হল।

সর্বোচ্চ গোলদাতা  হিসেবে যেমন গোল্ডেন বুট পেয়েছেন এমবাপে, তেমনই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ পেয়েছেন স্পেনের রদ্রি। সেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভ’ জিতেছেন উনাই সিমন (স্পেন)। উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে স্পেনের পাও কুবারসিকে।

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

‘দেশের ভবিষ্যতের লাঠি নয়, ভালবাসা প্রাপ্য’, সিজেপি-র আন্দোলনকে সমর্থন সোনু, স্বরা, রীতেশের

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭