পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: রেহাই নেই। এবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৯ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। আগেই মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে তাঁদের হাজিরা দেওয়ার কথা। ইডির সমন নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি কামারহাটির বিধায়ক।

তৃণমূল জমানাতেই পুরসভায় নিয়োগ নিয়ে দুর্নীতির মামলায় তদন্ত শুরু করে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। ওই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, রথীন ঘোষ, মদন মিত্র সহ তৃণমূলের একাধিক নেতার। বিধানসভার ভোট মিটে যাওয়ার পরেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সুজিত এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা করেছে।

গত জুনে কলকাতা এবং শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। গত সপ্তাহে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে  ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করেন মদন। ‘ভাল তৃণমূল’ সাজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করে চলেছিলেন। এমনকি রাজনৈতিক সৌজন্যবোধ হারিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে ‘তুই-তোকারি’ করে সম্ভাষণও করেছেন। মঙ্গলবারই মেয়ো রোডের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই মদনকে তলব করল ইডি।

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত