শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি শাড়ি ঘিরে স্বামী-স্ত্রীর অশান্তি যে এতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা কল্পনাও করা কঠিন। সামান্য পারিবারিক বিবাদ শেষ পর্যন্ত রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে। অভিযোগ, স্বামী শাড়ি এনে না দেওয়ায় প্রথমে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বেধড়ক মারধর, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। ঘটনায় ৩০ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মহারাষ্ট্রের বদলাপুর পূর্ব এলাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুনীতাদেবী হরিরাম সিং। তাঁর বাড়ি বিহারের রোহতাস জেলায়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত ১৯ জুলাই বাড়িতে স্বামী হরিরাম কিশুনজি সিং (৩৫)-এর সঙ্গে শাড়ি না আনা নিয়ে বচসা বাধে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর উপর হামলা চালান তিনি। এরপর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করেন অভিযুক্ত। তিনি দাবি করেছিলেন, স্বামীর মৃত্যু দুর্ঘটনাজনিত। তাঁর বক্তব্যের ভিত্তিতে প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, হরিরামের মৃত্যু স্বাভাবিক নয়। রিপোর্টে জানানো হয়, শ্বাসরোধের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এরপর মৃতের পরিবারের সদস্য এবং বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তদন্তকারীরা। তদন্তে একাধিক অসঙ্গতি সামনে আসার পর স্ত্রীর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়। জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে সুনীতাদেবীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা