‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে গত ২৫ দিন ধরে চলছে ধর্না। এবার ওই ধর্নাকে সমর্থন জানালেন নিট পরীক্ষায় দেশের মধ্যে শীর্ষ স্থানাধিকারী আরিয়ান গুপ্ত। বুধবার (২২ জুলাই) এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে কোনও রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ। আমরা আশা করতে পারি, এই প্রতিবাদের ফলে দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার হবে। যাতে ভবিষ্যতে আর কখনই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা না ঘটে।’

চলতি বছর নিট ইউজি (NEET UG 2026) পরীক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন আরিয়ান গুপ্ত। প্রশ্নফাঁসের পর পুনরায় আয়োজিত পরীক্ষায় ৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়েছেন। সাক্ষা‍ৎকারে আরিয়ান জানিয়েছেন কীভাবে তিনি পরীক্ষা বাতিলের হতাশা কাটিয়ে উঠে ফের নতুন করে প্রস্তুতি নিয়েছিলেন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে আরিয়ান বলেন, ‘পরীক্ষা বাতিলের খবর শোনার পরে হতাশ হয়ে পড়েছিলাম। মানসিকভাবে সত্যিই খুব ভেঙে পড়েছিলাম এবং অনেক কেঁদেছিলাম। কিন্তু পরে মনকে শক্ত করলাম। কেননা, শুধু আমি তো নই, দেশের লক্ষ-লক্ষ পরীক্ষার্থী এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীকে একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং পুনরায় পরীক্ষায় বসতে হয়েছিল। এক পর্যায়ে আমি উপলব্ধি করলাম যে, আমি আরও একটি সুযোগ পেয়েছি। ঠিক পরের দিন থেকেই আমি আবার পড়াশোনা শুরু করি এবং প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

হতাশা কাটিয়ে ওঠার পিছনে বাবা-মা সহ পরিবারের বাকি সদস্য এবং শিক্ষকদের অবদান ছিল বলেও স্বীকার করে নিয়েছেন আরিয়ান। তাঁর কথায়, ‘বাবা-মা, পরিবারের সদস্য এবং শিক্ষকদের নিরলস সমর্থন ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব ছিল না। এই সময়টাতে আমার বাবা-মা, বড় ভাই এবং শিক্ষকরাই ছিলেন আমার মানসিক শক্তির উৎস।’ উল্লেখ্য, আরিয়ানের বাবা শচিন গুপ্ত একজন অ্যানেস্থেসিওলজিস্ট এবং মা রেণু গুপ্ত একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ। দাদা দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের (MAMC) ডাক্তারি পড়ুয়া।

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?