পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পড়ুয়াদের কাছে ‘খলনায়ক’ হয়ে উঠেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে গত ২৫ দিন ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। বিরোধী দলগুলির তরফেও শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবিতে সুর চড়ানো হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যে ধর্মেন্দ্র প্রধান প্রশ্নফাঁসের ঘটনায় খলনায়ক হয়ে উঠেছেন, তিনিই ৩০ বছর আগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন।

ছাত্রজীবনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। মাত্র ১৮ বছর বয়সেই সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন। উ‍ৎকল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছিলেন।

তখন ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন বিজু জনতা দলের বিজু পট্টনায়ক। ১৯৯৭ সালে ওড়িশায় প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে নেমেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সচিবালয় ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মেন্দ্র প্রধান। এবিভিপির প্রায় দেড়হাজার সমর্থক ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। ওই কর্মসূচিতে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ছিলেন প্রশান্ত রাউত। বর্তমানে তিনি ভুবনেশ্বরের আরএমডি কলেজের অধ্যক্ষ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘সেদিন সচিবালয়ের সামনে এগোতেই পুলিশ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ধর্মেন্দ্র প্রধানকে বিশ্রিভাবে মারধর করেছিল পুলিশ। তাঁর শরীরের একাধিক জায়গা ক্ষতবিক্ষত হয়েছিল।’

ইতিহাস এতটাই নির্মম যে, একসময়ে যিনি প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করেছিলেন, ৩০ বছর বাদে তিনিই প্রশ্ন ফাঁসের ঘটনায় কাঠগড়ায়। দীর্ঘদিন বিজেপির সংগঠনে জড়িয়ে থাকা ধর্মেন্দ্র প্রধান ২০২১ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পাশাপাশি তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকেরও দায়িত্ব সামলেছিলেন।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের