‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ বিক্ষোভ। এবার এই ছাত্র আন্দোলনের আবহে আইআইটি মাদ্রাজকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, আন্দোলনের সমর্থনে ইন্সটাগ্রামে আপলোড করা ভিডিও ও পোস্ট সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।  এক শিক্ষার্থী দাবি করেছেন, কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ছাত্র আন্দোলনের সমর্থনে প্রকাশিত ইন্সটাগ্রাম পোস্টগুলি মুছে ফেলতে হবে। তাঁর কথায়, ডিনের তরফেও এই নির্দেশে মানার কথা বলা হয়েছে। 

আইআইটি মাদ্রাজ-এর এক শিক্ষার্থীর পাওয়া একটি বার্তায় লেখা ছিল, ‘বন্ধুরা, ডিন আমাদের যন্তর মন্তরের বিক্ষোভ সংক্রান্ত পোস্টগুলো সরিয়ে ফেলতে বলেছেন। আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাই ভিডিও-সহ সংশ্লিষ্ট পোস্টগুলো আমরা সরিয়ে দেব। ভিডিও তৈরিতে আপনারাও যুক্ত ছিলেন, তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি।’ প্রতিবাদের অংশ হিসেবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা ছিল, ‘যন্তর মন্তরের আন্দোলনের প্রতি সংহতি। সোনম ওয়াংচুক এবং অনশনরত শিক্ষার্থীদের পাশে আমরা। শিক্ষার্থীদের জীবন মূল্যবান।’ এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ বলে অভিযোগ। 

 

View this post on Instagram

 

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনের প্রচার শুরু হয়। পরে যন্তর মন্তরে চলা অনশনে শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও যোগ দেন। ২০ জুলাই দিল্লিতে হাজার হাজার ছাত্রছাত্রী এই প্রতিবাদে সামিল হন। এর পর আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহরেও। বুধবার মুম্বইতেও শিক্ষার্থীদের বড় বিক্ষোভের ছবি সামনে আসে। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রুখতে কার্যকর পদক্ষেপের দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা।

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা