‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

সলমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা-সহ আরও বেশ কয়েকজন বলিউড তারকার পর এবার দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা-সহ আরও বেশ কয়েকজন বলিউড তারকার পর এবার দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান। সলমান খানের প্রতিবাদ জানানোর পর একে একে ঘুম ভাঙছে বলিউড তারকাদের। কিন্তু এখনও চুপচাপ রয়েছেন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খানেরা। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিট-ইউজি কাণ্ডে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানিয়েছে গোটা দেশ। স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যত প্রজন্মের উন্নতিশীল শিক্ষার জন্যে পুলিশের মারধর খেয়েও প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভে এখনও টলেনি প্রশাসনের সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাগাতার বৈঠক করছেন। এখনও পদত্যাগ করেননি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সোমবার ককরোচদের ‘চলো সংসদ’ অভিযানে পুলিশের লাঠিচার্জ নিয়েও অনেকে নিন্দা জানিয়েছেন। শাবানা আজমি, প্রকাশ রাজ, হুমা কুরেশিদের মতো তারকারা সশরীরে যন্তর-মন্তরে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন। গতকাল সলমান খান পোস্টে শিক্ষার্থীদের সমর্থন করে জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হচ্ছে। নিটের মতো এরকম একটা বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে অনেক শিক্ষার্থীর অকালে প্রাণ গিয়েছে। শিক্ষার্থীদের যোগ্য মর্যাদা দিতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

সেই পথে হেঁটেই বরুণ ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। যখন একজন শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যায়, তখন শুধু একটি স্বপ্নই নষ্ট হয় না, বরং তাঁদের গোটা পরিবারের স্বপ্ন হারিয়ে যায়।যখন তারা মনে করে যে সরকারের এই ব্যবস্থাটি তাঁদের হতাশ করেছে, তখন তাঁদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে। শিক্ষার্থীদের কথা শোনা, রক্ষা করা এবং তা আন্তরিকতার সঙ্গে সমাধান করা উচিত। শান্তিপূর্ণ প্রতিবাদকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, তারা যেন শিক্ষার্থীদের এই উদ্বেগগুলো নিয়ে আলোচনা করেন। একটি ন্যায্য, স্বচ্ছ ও অর্থবহ সমাধানের জন্য কাজ করেন। প্রত্যেক শিক্ষার্থীকে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া উচিত। জয় হিন্দ।’ আগামিকাল ককরোচ জনতা পার্টি দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন। উল্লেখ্য, মে মাসে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর নিট-ইউজি নিয়ে প্রতিবাদ শুরু হয়। পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া সত্ত্বেও, শিক্ষার্থীরা একটি স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সংস্কারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত রেখেছে।

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড