রাশিয়াকে উইন্টার অলিম্পিক্সের পর ইউক্রেনে হামলার পরামর্শ দিয়েছিল চিন

চিনে উইন্টার অলিম্পিক্সের উদ্বোধনে গিয়েছিলেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ওপর রাশিয়া সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে, সেটা জানত চিন। বেজিংয়ের তরফ থেকে মস্কোকে বলা হয়েছিল, শীতকালীন অলিম্পিক্স (winter olympics) শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। যদিও পত্রিকার ওই দাবি বেজিং খারিজ করে দিয়েছে।

আমেরিকায় সে দেশের দূতাবাসের (Embassy) মুখপাত্র লিউ পেংগিউ জানিয়েছে, আষাঢ়ে গল্প তৈরি করছে আমেরিকা ও তাদের দেশের সংবাদমাধ্যম। এই খবর শুধুমাত্র অনুমান নির্ভর, যার উদ্দেশ্য আন্তর্জাতিকমহলে চিনের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিউ ইয়র্ক টাইমসের তরফ থেকে আমেরিকার বিদেশ দফতর, সিআইএ এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই গোয়েন্দা রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা মুখ খুলতে অস্বীকার করে।

যদিও ঘটনাপ্রবাহ বলছে, চিনের পরামর্শেই ইউক্রেনের (Ukraine) ওপর হামলা চালিয়েছে রুশ সেনা। মস্কো কিয়েভের ওপর হামলা চালাতে পারে এই আশঙ্কা করে সে দেশকে আমেরিকা-সহ ইউরোপের অন্যান্য দেশে একাধিকবার সাবধান করে দিয়েছিল। জানিয়ে দিয়েছিল, হামলা চালালে পরিণতি ভালো হবে না। গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনা হল, ঠিক তার দুদিন আগে শেষ হয় উইন্টার অলিম্পিক্স।

চিনে উইন্টার অলিম্পিক্সের (winter olympics)বউদ্বোধনে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিন সফরে প্রেসিডেন্ট শি-য়ের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিকস্তরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আর তিনি দেশে ফিরেই ইউক্রেনের ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রুশ সেনা।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ