রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হচ্ছে চেলসি, বিক্রি হতে চলেছে ইপিএলের এই ক্লাব

১৯ বছর পর প্রিমিয়ার লিগের এই ক্লাবটি মালিকানা ছেড়ে দিতে চলেছেন রোমান আব্রামোভিচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর দাপটে রীতিমতো দিশেহারা ইউরোপের এই ছোট দেশটি। তবে এই যুদ্ধের কোপ এবার পড়তে চলেছে ইপিএলের খ্যাতনামা ফুটবল ক্লাব চেলসির ওপর। ১৯ বছর পর প্রিমিয়ার লিগের এই ক্লাবটি মালিকানা ছেড়ে দিতে চলেছেন রোমান আব্রামোভিচ। রুশ ব্যবসায়ীর আচমকা এই সিদ্ধান্ত বেশ অবাক করেছে ফুটবল প্রেমীদের। 

ক্লাব বিক্রির টাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহতদের পরিবারের জন্য দান করা হবে। এমনটাই জানিয়েছেন আব্রামোভিচ। তিনি বলেন, ‘এই সময় যা পরিস্থিতি চলছে সেটা খুবই খারাপ। সেই কথা মাথায় রেখেই আমি চেলসির মতো ক্লাব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় ক্লাব, সমর্থক, স্পনসর এবং কর্মীদের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আর ক্লাব বিক্রির টাকা যুদ্ধে নিহতদের পরিবারের সাহায্যে তুলে দেওয়া হবে’।

তবে রাতারাতি নয়, ধাপে-ধাপে বিক্রি হবে চেলসি ফুটবল ক্লাব। আব্রামোভিচ জানিয়েছেন তিনি ক্লাবের উপর কোনও ঋণের বোঝা চাপিয়ে দিয়ে যেতে চান না। তাই ধীরে-ধীরে সমস্ত ঋণ মিটিয়ে ফেলতে চান। তবে এখন এটাই দেখার যে চেলসির নতুন মালিক কে হন।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?