ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, হারারে: ঈশান কিশন ও তিলক বর্মার জোড়া অর্ধশতরানের সুবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে বড় রানের স্কোর গড়ল টিম ইন্ডিয়া। শনিবার (২৫ জুলাই) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান তুলেছেন শ্রেয়স আইয়াররা।

এদিন হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ৮ রান করে ব্লেজিং মুজারাবানির বলে ফিরে যান অভিষেক শর্মা। আগের ম্যাচে ১৮ বলে অর্ধশতরান করে শচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা বৈভভ সূর্যবংশীও নিরাশ করেন। পরের ওভারে রিচার্ড এনগারাভারার বলে ব্লেজিং মুজারাবানির তালুবন্দি হয়ে ফেরেন সাজঘরে। ৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ২০ রান। ২৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

তৃতীয় উইকেটে ঈশান কিশন ও শ্রেয়স আইয়ার জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করে মাত্র ৪২ বলে ৬৬ রান যোগ করেন। দশম ওভারে বল করতে এসে শ্রেয়সকে ফিরিয়ে জুটি ভাঙেন ব্রায়ান বেনেট। ২০ বলে চারটি চারের সাহায্যে ২৫ রান করে ফেরেন শ্রেয়স। অধিনাযক ফেরার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান। তাঁকে যোগ্য সঙ্গত করেন তিলক বর্মা। দুজনেই জিম্বাবোয়ের বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দেন। ৩১ বলে ৬টি চারের সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। মাত্র ২৭ বলেই চতুর্থ উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়েন ঈশান ও তিলক। যেভাবে খেলছিলেন ঈশান, তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি ১৮তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান তিনি। আউটের আগে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৪ বলে করেন ৮১ রান।

ঈশান ফেরার পরে মারমুখী মেজাজে ব্যাট করে মাত্র ২৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে একদিনের আন্তর্জাতিকে নিজের নবম অর্ধশতরান পূর্ণ করেন তিলক বর্মা। ১৯তম ওভারে ব্লেজিং মুজারাবানির দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রিঙ্কু সিংহ। তবে বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি তিনি। শেষ ওভারে ব্র্যাড ইভানসের তৃতীয় বলে রায়ান বার্লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। সাত বলে ১২ রান করেন রিঙ্কু। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারিয়ে ২১৯ রানে থামে ভারতের দৌড়। তিলক বর্মা ২৯ বলে ৬০ রানে ও শিবম দুবে চার রানে অপরাজিত থাকেন।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই