‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট দুর্নীতি নিয়ে যন্তর মন্তরে ছাত্ররদের বিক্ষোভের সময় লাঠিচার্জ করেছিল দিল্লি পুলিশ। তা নিয়েই দেশজুড়ে বিতর্ক কিছু কম হয়নি। পুলিশের লাঠিচার্জ নিয়ে এবার বড় মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। স্পষ্ট করে জানিয়েছে ভারতের সংবিধানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না।’

গত ২০ জুলাই ‘চলো সংসদ’ অভিযানের সময় বিশৃঙ্খলা নিয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানির সময় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। ওই দিন সংসদ অভিমুখে প্রতিবাদী শিক্ষার্থীদের  লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়া ও লাঠিচার্জের অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ চলাকালীন পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে দায়ের করা একটি পৃথক আবেদন শুনতেও শীর্ষ আদালত সম্মত হয়েছে। শীর্ষ আদালত বলেছে, “সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ থাকে, ততক্ষণ কেবল আন্দোলনের কারণেই  লাঠিচার্জের মতো পদক্ষেপ নেওয়া যায় না। আর যদি কোনও বাড়াবাড়ি বা অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটে, তবে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত।’  

আরও পড়ুন: প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ‘শৃঙ্খলা গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ।’ হাসপাতালে এক আহত বিক্ষোভকারীর সঙ্গে দেখা করার পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি অভিযোগ করেছেন যে, ২০ জুলাই পুলিশ কিছু বিক্ষোভকারীর ওপর পেলেট গান ব্যবহার করেছে। তবে যাইহোক, সরকার আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ায় এবং ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করায়, শনিবার (২৫ জুলাই) ককরোচ  জনতা পার্টির নেতৃত্বে ৩৬ দিনব্যাপী আন্দোলন শেষ হয়েছে। 

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN