প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে সন্তানকে নিরাপদে রেখে নিশ্চিন্ত থাকেন অধিকাংশ অভিভাবক। কিন্তু সেই স্কুলই যদি এক শিশুর কাছে বিভীষিকার নাম হয়ে ওঠে তাহলে এই সমাজ আর কাকে বিশ্বাস করবে? মাত্র পাঁচ বছরের এক খুদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। প্যান্টে ভুলবশত প্রস্রাব করে ফেলায় শিক্ষক নাকি গরম ছুরি দিয়ে তার গোপনাঙ্গ দগ্ধ করেছেন, এমনটাই অভিযোগ করেছেন পাঁচ বছরের খুদে। ঘটনার পর আতঙ্কে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সব কথা জানায় শিশুটি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, উত্তর প্রদেশের বারাণসীর সেরিন সোনি প্লে স্কুলে পড়ে পাঁচ বছরেরর শিশুটি। ২৪ জুলাই ক্লাস চলাকালীন শৌচাগারে যাওয়ার জন্য ক্লাসের শিক্ষকের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ আটকে রাখতে না পেরে শেষ পর্যন্ত সে নিজের প্যান্টেই প্রস্রাব করে ফেলে। এরপরই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় বলে অভিযোগ। শিশুটির পরিবারের দাবি, রাগের মাথায় শিক্ষক তাকে টেনে একটি আলাদা ঘরে নিয়ে যান। সেখানে গ্যাসের ওভেনে একটি ছুরি গরম করে তার গোপনাঙ্গে ছ্যাঁকা দেন। শুধু তাই নয়, তাকে মারধরও করা হয় এবং এই ঘটনা কাউকে জানালে কিংবা ভবিষ্যতে একই ভুল করলে আরও ভয়ঙ্কর শাস্তির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

আরও পড়ুন: আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। পরিবারের সদস্যদের কাছে সে পুরো ঘটনাটি বলেন। এরপর শিশুটির বাবা-মা ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ। পরে স্কুলের অধ্যক্ষ হেমলতা সিংয়ের সঙ্গে কথা বলতে গেলে সাহায্যের পরিবর্তে তাঁদের হুমকি দেওয়া হয় বলেও দাবি পরিবারের। অভিযোগে আরও বলা হয়েছে, পরদিন শিশুটির বাবা নিজে স্কুলে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে অধ্যক্ষ ও স্কুলের ব্যবস্থাপক কোনও সহযোগিতা করতে রাজি হননি। অভিযোগকে গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ছেলের শারীরিক আঘাত এবং মানসিক অবস্থার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি