পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই দীর্ঘক্ষণ বসে থাকার পর বা ঘুম থেকে উঠে পায়ে অসাড়তা কিংবা অনুভূতি কমে যাওয়া অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, এই উপসর্গ বারবার দেখা দিলে তা পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে। এটি এমন একটি স্নায়বিক সমস্যা, যেখানে মস্তিষ্ক ও মেরুদণ্ডের বাইরের স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে পায়ে অনুভূতি কমে যাওয়া, ব্যথা, জ্বালাপোড়া বা দুর্বলতা দেখা দিতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথিতে শরীরের প্রান্তীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে স্পর্শ, ব্যথা বা তাপমাত্রা অনুভব করার ক্ষমতা কমে যেতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, পেরিফেরাল নিউরোপ্যাথির সবচেয়ে সাধারণ কারণ হল ডায়াবেটিস।এছাড়াও অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে ভিটামিন বি১২-এর অভাব, থাইরয়েডের সমস্যা, কিডনি রোগ, অটোইমিউন রোগ, কিছু নির্দিষ্ট ঔষধ এবং দীর্ঘমেয়াদী অতিরিক্ত মদ্যপান। এইচআইভি, লাইম ডিজিজ, হেপাটাইটিস বি ও সি এবং কুষ্ঠের মতো সংক্রমণ, বংশগত রোগ, ক্যান্সার, কেমোথেরাপি, বিষাক্ত পদার্থের সংস্পর্শ, আঘাতজনিত ক্ষত, বারবার স্নায়ুর উপর চাপ এবং রক্তনালীর রোগের কারণেও স্নায়ুর ক্ষতি হতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে কোনও সুস্পষ্ট কারণ শনাক্ত করা যায় না, এই অবস্থাকে ইডিওপ্যাথিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়।

এই রোগের ক্ষেত্রে যেসব লক্ষণ  অবহেলা করা উচিত নয় তা হল পায়ে বা আঙুলে অসাড়তা, সুঁচ ফোটার মতো অনুভূতি ,জ্বালাপোড়া বা তীব্র ব্যথা , হাঁটার সময় ভারসাম্য হারানো, পায়ের পেশিতে দুর্বলতা, পায়ে ক্ষত হলেও তা টের না পাওয়া। এইসব লক্ষণ দেখা গেলে দ্রত নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন। সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণ করুন। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন। নিয়মিত শরীরচর্চা করুন। পায়ে কোনও ক্ষত বা পরিবর্তন হলে অবহেলা করবেন না। পায়ে অসাড়তা সবসময় সাধারণ ক্লান্তির লক্ষণ নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে তা স্নায়ুর ক্ষতির ইঙ্গিত হতে পারে। তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে জটিলতা এড়ানো এবং উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’