‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্ডিয়ান আইডলের বিজয়ী কি আগে থেকেই সাজানো থাকে? এই শো-ও কি সাজানো? জবাবে জ্যোতির্ময়ী বলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়মাস অপেক্ষার পর অবশেষে ২৬ জুলাই শেষ হয়েছে জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন ১৬। বিজয়ী হয়েছেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়েক। দেশের একটি জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘ইন্ডিয়ান আইডল’, যেখান থেকে অনেকে অচেনা মুখ পরিচয় পেয়েছে। বলিউডে নাম কামিয়েছেন।
নেহা কক্কর, অভিজিৎ সাওয়ান্ত-সহ অনেকেই ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতা জিতে দেশের সঙ্গীত মহলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন। তবে এই শো যেমন মানুষকে পরিচিত দিয়েছে, তেমনি নানা সময়ে অনেক অভিযোগের সম্মুখীনও হয়েছে। কথিত আছে, ইন্ডিয়ান আইডলের বিজেতা আগে থেকেই ঠিক করা থাকে। এই শো পুরোটাই সাজানো এবং স্ক্রিপ্টেড। এর আগে বিভিন্ন তারকা শোয়ে অতিথি হয়ে উপস্থিত হওয়ার পর এমনটা অভিযোগ করেছেন। একই অভিযোগ উঠছে জ্যোতির্ময়ীকে নিয়েও। এবার সেই নিয়ে মুখ খুললেন সদ্য জেতা ইন্ডিয়ান আইডল ১৬ বিজয়ী।
তিনি ‘ইন্ডিয়ান আইডল’ ট্রফি জেতার পেছনের সত্যের কথা সামনে আনলেন। একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্ডিয়ান আইডলের বিজয়ী কি আগে থেকেই সাজানো থাকে? এই শো-ও কি সাজানো? জবাবে জ্যোতির্ময়ী বলেন, ‘যেহেতু এটি এত বড় একটি শো, তাই এটি সাজানো তো হবেই। শো-তে যদি কিছু ঘটে, তবে তা পরিকল্পিত হবেই। কিন্তু যারা বলেন যে বিজয়ী আগে থেকে ঠিক করা থাকে, তা ঠিক নয়। বিজয়ী কখনই স্থির থাকে না। কে এই শো জিতবে, সে সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। শো-তে যেকোনও কিছুই ঘটতে পারে। যেমন, শোয়ের গ্র্যান্ড ফিনালে তিন দিন ধরে শ্যুট করা হলেও, তা একদিনেই সম্প্রচার করা হয়েছিল। এটা অত্যন্ত ক্লান্তিকর। আমাদের যেকোনও মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হয়েছিল এবং এ ব্যাপারে আমাদের কিছুই করার থাকে না। তাই, একে স্ক্রিপ্টেড বলা যায় না। প্রত্যেক গায়ক-গায়িকারই ইন্ডিয়ান আইডল বা সা রে গা মা পা-তে যাওয়ার স্বপ্ন থাকে। আমি ছোটবেলা থেকেই ইন্ডিয়ান আইডলে যাওয়ার স্বপ্ন দেখেছি। এটা আমার চতুর্থ বা পঞ্চম প্রচেষ্টা ছিল। প্রতিবারই আমি লেভেল ৩-এ বাদ পড়েছি। এবার আমি অডিশন দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি পাশ করি, তো ভাল, না করলেও চলবে। তাও এবার আমার জেতাটা যেন পূর্বনির্ধারিত ছিল। তাই, যা হওয়ার তা-ই হয়।’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ