লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের মাঠে লাল কার্ড দেখানো কোনও নতুন ঘটনা নয়। খেলার নিয়ম ভাঙলে বা ফাউল করলে রেফারি খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন। আবার দুটি হলুদ কার্ড জমলেও লাল কার্ড দেখানো হয়।  বিশ্বের বিভিন্ন ফুটবল লিগ থেকে শুরু করে বিশ্বকাপের মতো বড় মঞ্চেও  এই ঘটনা অসংখ্যবার ঘটেছে। কিন্তু লাল কার্ড দেখানোর জন্য যে পরিণতি মর্মান্তিক হবে তা ভুলেও ভাবেননি রেফারি। লাল কার্ড দেখানোর কারণে মাঠেই রেফারির ওপর হামলা  চালানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রেফারিকে । চিকিৎসকরা জানিয়েছেন,  আঘাত গুরুতর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।   

সম্প্রতি ব্রাজিলের একটি ফুটবল টুর্নামেন্টে এই নিন্দনীয় ঘটনা ঘটেছে, যা ক্রীড়ামহলে তীব্র আলোড়ন ফেলেছে। জানা গিয়েছে,  ঘটেছে ব্রাজিলের ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে  প্রোজেতো অ্যাথেনাস ও সালভে কেব্রাদা দলের মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা। খেলার এক পর্যায়ে অ্যাথেনাসের ফুটবলার ফ্যাবিনহো সহিংস আচরণ করায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখানো মাত্রই ক্ষোভে ফেটে পড়েন ওই ফুটবলার। অভিযোগ, তিনি রেফারির দিকে তেড়ে গিয়ে আচমকা মাথা দিয়ে তার মুখে জোরালো আঘাত করেন। সেই আঘাতে রেফারি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখের হাড় ভেঙে যায় বলে জানা গিয়েছে। 

ঘটনার পর মাঠে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ফুটবলার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে। ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল ফ্যাবিনহোকে পৌরসভা আয়োজিত সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে ফ্যাবিনহোকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।  এই ঘটনার পর ফুটবল মহলে আবারও প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের শৃঙ্খলা ও আচরণ নিয়ে।  

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির