মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেরই প্রথম প্রশ্ন থাকে, ভাত কি পুরোপুরি ছাড়তে হবে? চিনির বদলে গুড় বা মধু খেলে কি নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, শুধু খাবারের নাম নয়, তার গ্লাইসেমিক ইনডেক্স (GI) এবং খাওয়ার পরিমাণই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লাইসেমিক ইনডেক্স বা GI হল এমন একটি সূচক, যা জানায় কোনও কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার পর কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ে। সাধারণভাবে, যে খাবারের GI যত বেশি, তা রক্তে গ্লুকোজের মাত্রা তত দ্রুত বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৭০–৭৩%। আখের গুড়ের GI প্রায় ৮৪–৮৬%। প্রক্রিয়াজাত মধুর GI অনেক ক্ষেত্রে ৭০% এরও বেশি হতে পারে। অর্থাৎ, এই তিনটি খাবারই অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। যাঁদের রক্তে শর্করা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রয়েছে, HbA1c স্বাভাবিক এবং ডায়াবেটিসজনিত বড় কোনও জটিলতা নেই, তাঁরা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে এসব খাবার খেতে পারেন। তবে নিয়মিত বা অতিরিক্ত খাওয়া উচিত নয়।

অনেকেই মনে করেন, চিনির বদলে গুড় বা মধু ব্যবহার করলে রক্তে শর্করা বাড়ে না। বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সঠিক নয়। গুড় ও মধুতেও পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এবং এগুলিও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। তাই এগুলিকে ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বিকল্প হিসেবে ধরা ঠিক নয়। রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে ভাত, গুড় ও মধু খাওয়া এড়িয়ে চলুন। ভাত খেলে তার সঙ্গে পর্যাপ্ত শাকসবজি, ডাল এবং প্রোটিন রাখুন, যাতে খাবারটি আরও সুষম হয়।নিজের ইচ্ছামতো খাদ্যতালিকা পরিবর্তন না করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন। নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করে খাদ্যাভ্যাস ঠিক করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোনও একটি খাবারকে সম্পূর্ণ নির্ভর না করে সঠিক পরিমাণ, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী