জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার পর ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবার (২৯ জুলাই) জানিয়েছিলেন ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জাপান সরকার সংশোধিত এক পরিসংখ্যানে জানিয়েছে  ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার দু’দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।    

সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এর মধ্যে এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মৃত্যু ভূমিকম্পের কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’  মঙ্গলবার (২৮ জুলাই) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় ভূমিকম্প  আঘাত হানে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.১। শক্তিশালী ওই ভূমিকম্পে জখম হন বহু মানুষ । বৃহস্পতিবারও  উদ্ধারকর্মীরা  উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কুমামোতো অঞ্চলে বহু বাড়িঘর ধসে পড়েছে। কয়েক হাজার বাড়িতে নষ্ট হয়েছে বিদ্যুৎ সংযোগ। 

আরও পড়ুন: রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

জাপানের ভূমিকম্পে অন্তত ৬২ জন আহত হয়েছেন বলেই জানিয়েছে সে দেশের সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ওই অঞ্চলে মোতায়েন করা প্রায় পাঁচ হাজার জন সুরক্ষাকর্মী চ্যালেঞ্জের মুখে পড়বেন। ভূমিকম্পের পর ৫.৮ মাত্রার একটি শক্তিশালী আফটারশক উদ্ধারকার্যকে আরও জটিল করে তুলেছে। প্রায় ১৭০ জন উদ্ধারকর্মী কাশিমা শহরের এইওন মল শপিং সেন্টারে তল্লাশি চালাচ্ছেন। ভূমিকম্পের ওই শপিং মলে উপস্থিত ছিলেন হাজারের বেশি মানুষ। জাপানের ওই শপিং মলের ছাদের একাংশ ধসে পড়েছে।  

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী