Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

Share:

নিজস্ব প্রতিনিধি:  বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যার কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই। রক্তের সম্পর্ক না হয়েও অনেক সময় রক্তের সম্পর্কের থেকেও কাছের হয়ে ওঠে বন্ধুরা। জীবনের প্রতিটি বাঁকে, সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে একজন প্রকৃত বন্ধুই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। প্রকৃত বন্ধু সে-ই, যে বিপদের সময় সবার আগে পাশে এসে দাঁড়ায়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন যে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেয়, সেই মানুষটিই আসল বন্ধু। বন্ধুত্বের সৌন্দর্য লুকিয়ে থাকে বিশ্বাস, সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসায়। এই বন্ধুত্ব দিবসের বিশেষ উপলক্ষে নিজের কাছের বন্ধুদের প্রকাশ্যে আনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচিন তেন্ডুলকর । একটি হৃদয়স্পর্শী ভিডিও শেয়ার করে তিনি কিছু কথাও উল্লেখ করেছেন। সেটাই নেটদুনিয়ার মন কেড়ে নিয়েছে। শচিনের পোস্ট দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার এই বিশেষ দিনটি উৎসর্গ করেছেন তাঁর নির্বাক বন্ধু, অর্থাৎ তাঁর পোষা কুকুরদের উদ্দেশ্যে। রবিবার, (২ অগস্ট) বন্ধুত্ব দিবসে উপলক্ষ্যে মাস্টার ব্লাস্টার তাঁর ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাঁকে তাঁর পোষা কুকুরদের সঙ্গে একসঙ্গে মজা করতে এবং আদর করতে দেখা গিয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাদের একটু ভালবাসা দিলে তারা সেটা ফিরিয়ে দেয় হাজার গুণে। কুকুরদের মতো নিঃস্বার্থে ভালবাসতে হয়ত কোনও প্রাণীই পারে না। তাই তাদেরকেই নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছেন সচিন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে, তারপর এমনভাবে ফিরে এসে পাশাপাশি বসে যেন কিছুই হয়নি। এটা যদি বন্ধুত্ব না হয়, তাহলে আমি জানি না বন্ধুত্ব কাকে বলে।’

 

View this post on Instagram

 

সচিনের এই আবেগঘন বার্তা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অসংখ্য অনুরাগী তাঁর পোস্টে মন্তব্য করে নিজেদের পোষ্যদের ছবিও শেয়ার করেন। অনেকেই লেখেন, জীবনের কঠিন সময়ে পরিবারের পাশাপাশি পোষ্যরাই তাদের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে।  ক্রিকেট মাঠে অসংখ্য রেকর্ড গড়া ‘মাস্টার ব্লাস্টার’ বরাবরই  পশুপ্রেমী হিসেবে পরিচিত। অতীতেও  তিনি তাঁর পোষ্যদের সঙ্গে ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন। বন্ধুত্ব দিবসেও সেই ভালবাসারই পুনরাবৃত্তি দেখা গেল তাঁর পোস্টে।

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী